বছরের শেষ চন্দ্রগ্রহণের প্রভাব এই তিন রাশির উপর সবচেয়ে বেশি পড়বে

বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ৩০ নভেম্বর, সোমবার। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে। এই সময় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ে যায়। ৩০ নভেম্বর উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। এই চন্দ্রগ্রহণটি বৃষ রাশি এবং রোহিনী নক্ষত্রমণ্ডলে হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, এই চন্দ্রগ্রহণের কারণে ১২টি রাশির উপরই প্রভাব পড়বে, তবে মিথুন রাশি, কন্যা ও ধনু রাশির উপর বেশি মাত্রায় প্রভাব ফেলবে।

Lunar Eclipse 2020 : These Zodiac Signs Will Be Worst Affected By Chandra Grahan

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ধৈর্য ধরতে হবে। এই সময়ে মানসিক চাপ বাড়তে পারে। আপনার কাজে কোনও বাধা আসতে পারে। মেজাজ হারাবেন না এবং খারাপ ভাষায় কথা বলবেন না, অন্যথায় বিষয়টি আরও খারাপ হতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আপনি চিন্তিত থাকবেন। বজরঙ্গবালির উপাসনা করা আপনার পক্ষে শুভ হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

বছরের শেষ চন্দ্রগ্রহণ অর্থাৎ ৩০ নভেম্বরের চন্দ্রগ্রহণ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা বিশেষ হবে না। চাকুরিজীবীদের সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করা উচিত, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। এই সময়ে আপনার ব্যয় বাড়তে পারে। এই সময়ে ভ্রমণও হতে পারে। গণেশ পূজা করা আপনার পক্ষে উপকারি হবে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। আপনি স্বাস্থ্য নিয়ে কোনও প্রকারের অবহেলা করা এড়িয়ে চলুন। অর্থ সম্পর্কিত লেনদেনে আপনার সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয়। সন্তানের পক্ষ থেকেও চিন্তা সম্ভব। তাদের পড়াশোনায় নজর রাখুন। মানসিক শান্তি পেতে আপনার ভগবান বিষ্ণুর পূজা করা উচিত।


আরও পড়ুন : বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ৩০ নভেম্বর, এক ক্লিকে জানুন কোথায়, কখন দেখা যাবে

X
Desktop Bottom Promotion