Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Kali Puja 2022 : কালী পুজোয় কতক্ষণ স্থায়ী হবে অমাবস্যা? দেখে নিন নির্ঘণ্ট
দুর্গা পুজোর পরপরই শুরু হয়ে যায় কালী পুজোর তোড়জোড়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শক্তির আরাধনা। এই কালী পুজোকে শ্যামা পুজো ও দ্বীপান্বিতা কালী পুজোও বলা হয়। কড়া নিয়ম বিধির মধ্যে সারা রাত আরাধনা হয় কালী ঠাকুরের। যজ্ঞ, বলি ছাড়াও আরও অনেক কিছুরই আয়োজন থাকে এই পুজোয়। অমাবস্যায় মাঝ রাতে কালীর আরাধনা করা হয়। কালী পুজোর সময় উত্তর ভারতে লক্ষ্মী-গণেশ পুজো করা হয়ে থাকে। আবার পশ্চিমবঙ্গের বহু ঘরেও এই তিথিতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়। জেনে নিন, চলতি বছরের কালী পুজোর তারিখ ও সময় এবং এই পুজোর মাহাত্ম্য -

কালী পূজার তিথি ও শুভ মুহূর্ত
কালী পুজোর তারিখ - ২৪ অক্টোবর ২০২২, সোমবার।
অমাবস্যা তিথি শুরু - ২৪ অক্টোবর, সন্ধ্যা ৪টা ৫৭ মিনিট ৬ সেকেন্ড।
অমাবস্যা তিথি শেষ - ২৫ অক্টোবর, বিকেল ৪টা ২৬ মিনিট ২৬ সেকেন্ড।
অমৃত যোগ - সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৩টে ১৬ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন : দীপাবলিতে অবশ্যই করুন এই ৮ কাজ, মা লক্ষ্মীর কৃপায় দূর হবে সকল দুর্ভোগ!
কালী পুজোর মাহাত্ম্য
পৌরাণিক কাহিনী অনুসারে, পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর। দেবতারাও এই ভয়ঙ্কর দুই অসুরের ভয়ে স্বর্গ ত্যাগ করেন। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবরাজ ইন্দ্র শরণাপন্ন হলেন দেবী পার্বতীর। দেবী পার্বতী শম্ভু এবং নিশম্ভু বধের জন্য নিজ শরীরের কোষ থেকে অন্য এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, দেবী কৌশিকী। এই দেবী কৌশিকী কৃষ্ণ বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদিরূপ। এক এক করে সব অসুরকে বধ করেন মা কালী।
ভক্তিভরে মা কালীর আরাধনা করলে সকল ভয় দূর হয়, আরোগ্য লাভ করা যায়, তন্ত্র-মন্ত্রের প্রভাব সমাপ্ত হয়। এর পাশাপাশি ব্যক্তি আত্মরক্ষা করতে পারে, শত্রুদের নিয়ন্ত্রণে রাখতে পারে। কালীর পুজো সারা রাত জেগে করা হয়।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications