Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দীপাবলিতে অবশ্যই করুন এই ৮ কাজ, মা লক্ষ্মীর কৃপায় দূর হবে সকল দুর্ভোগ!
প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেশজুড়ে উদযাপিত হয় আলোর উৎসব দীপাবলি। কথিত আছে, এই দিনে ভক্তিভরে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনের সকল সমস্যা দূর হয় এবং সুখ-সমৃদ্ধি, সৌভাগ্য ফেরে। সারা জীবন মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। এ বছর ১২ নভেম্বর পালিত হবে দীপাবলি উৎসব।
জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায়ের উল্লেখ আছে, যেগুলি দীপাবলির দিন করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তের বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। জেনে নিন, দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে দীপাবলির দিন কী কী করবেন-

১) পরিষ্কার-পরিচ্ছন্নতা, আল্পনা, ফুল, এগুলি মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই দীপাবলিতে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে সারা বাড়ি পরিষ্কার করুন। বাড়ির বাইরে, ভিতরে ও চারপাশটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। আল্পনা, ফুল এবং প্রদীপ দিয়ে ঘর সাজান। ঘরের প্রধান দরজা অবশ্যই পরিষ্কার রাখুন।
২) দীপাবলির দিন ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং তাঁর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। সকাল সকাল বাড়ির বাইরেটা পরিষ্কার করুন। এছাড়াও, বাড়ির প্রধান দরজার আশেপাশে জুতো বা চপ্পল রাখবেন না।
৩) দীপাবলির রাতে পূজা করার পর একটি রূপার পাত্রে কর্পূর জ্বালিয়ে মায়ের আরতি করা শুভ বলে মনে করা হয়। কথিত আছে, এটি করলে জীবনে কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় না।
৪) দীপাবলির সন্ধ্যায় অশ্বত্থ গাছের নীচে প্রদীপ জ্বালানো খুব শুভ।
৫) বিশ্বাস করা হয়, দীপাবলির দিনে পূজার সময় দেবী লক্ষ্মীকে ছোলার ডাল নিবেদন করলে আর্থিক সমস্যা দূর হয়।
৬) দীপাবলির দিন বাড়ির প্রতিটি কোণে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এতে করে ঘরের দারিদ্র্যতা দূর হয়। এছাড়াও, ভূতপ্রেত সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৭) মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, দীপাবলির দিনে কোনও বিবাহিত মহিলাকে বাড়িতে নিমন্ত্রণ করুন এবং তাঁকে খাওয়ান। মিষ্টিমুখ করান। লাল রঙের পোশাকও উপহার দিতে পারেন।
৮) এই দিন রুটি তৈরি করে তা চার ভাগে ভাগ করুন। প্রথম অংশ গরুকে, দ্বিতীয় অংশ কুকুরকে, তৃতীয় অংশ কাকের কাছে এবং শেষ অংশটি একটি মোড়ে রাখুন। বিশ্বাস করা হয়, এটি করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications