Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Tulsi Puja Vidhi: তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় করুন এই ছোট্ট কাজ, দূর হবে অর্থ সঙ্কট!
Tulsi Puja Vidhi in Bengali: সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে পূজনীয় বলে মানা হয়। তুলসী পাতা ছাড়া পুজো যেন অসম্পূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, তুলসী গাছে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণু বিরাজ করেন। তাই, যে বাড়িতে তুলসি গাছ থাকে সেখানে লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকে।
প্রতিদিন সকাল, সন্ধ্যায় সঠিক বিধি মেনে তুলসী গাছের পুজো করা উচিত। নিয়মিত তুলসী গাছের পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং পরিবারের সকল সদস্যের উন্নতি হয়। তবে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় বিশেষ কিছু উপায় করলে মা তুলসী প্রসন্ন হবেন এবং সকল দুঃখ-দুর্দশাও ঘুচবে।

তুলসী তলায় প্রদীপ জ্বালান
১) প্রতি সন্ধ্যায় তুলসী তলায় ঘি-এর প্রদীপ জ্বালান। সম্ভব হলে প্রদীপে সামান্য হলুদ রেখে দিন। এই প্রতিকারে আর্থিক সংকট থেকে মুক্তি মিলবে দ্রুত।
২) শাস্ত্রে, আটার তৈরি প্রদীপ সবচেয়ে শুভ ও পবিত্র বলে মনে করা হয়। তুলসী তলায় আটার প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায়। পরের দিন এই প্রদীপটি গরুকে খাইয়ে দিন। এই উপায় করলে শুভ ফলাফল প্রাপ্ত হয়, এর পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।
৩) তুলসী তলায় ঘি-এর প্রদীপ জ্বালানোর আগে, তাতে সামান্য অক্ষত রাখুন। তারপর প্রদীপটি জ্বালান। এতে অর্থাভাব ও দারিদ্র্যতা দূর হয়। দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
আরও পড়ুন: বাড়ির এই দিকে বসান তুলসি গাছ, রাতারাতি হবেন লাখপতি, খুলবে কপাল!
তুলসী পূজার নিয়ম
১) সকালে তুলসী পূজা করার সময় অবশ্যই গাছে জল নিবেদন করুন।
২) তুলসী তলায় নিয়মিত প্রদীপ জ্বালান। তাহলে আপনার ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বাস করবেন।
৩) রবিবার ও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না, তুলসী পাতাও ছিঁড়বেন না।
৪) নিয়মিত তুলসী পূজা করলে জীবনের সকল ঝুট-ঝামেলা থেকে মুক্তি মেলে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications