Vastu Tips For Tulsi: বাড়ির এই দিকে বসান তুলসি গাছ, রাতারাতি হবেন লাখপতি, খুলবে কপাল!

হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বাড়ির উঠোনে তুলসী মঞ্চ নেই, এ রকম কোনও বাড়িতেই দেখা যায় না। হিন্দুদের কাছে তুলসী বিষ্ণু বা নারায়ণের প্রতীক। তুলসী পাতা না থাকলে বিষ্ণু পুজো সম্পন্ন হয় না। আবার এই গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস। কথিত আছে, বাড়িতে তুলসী গাছ লাগালে কখনও অর্থাভাব হয় না এবং সর্বদা সুখ-সমৃদ্ধি বিরাজ করে। তাই তুলসী প্রায় সব হিন্দু বাড়িতেই দেখা যায়। তা ছাড়া অনেকেরই হয়তো জানা নেই যে, বাস্তু দোষ কাটাতে তুলসীর গুরুত্ব অপরিসীম।

Vastu for Tulsi Plant at Home

বাস্তু অনুসারে, ঘরে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। তবে এই গাছটি লাগানোর ক্ষেত্রে বাস্তুর নিয়ম মেনে চলা খুবই প্রয়োজন। যদি সঠিক জায়গায় এবং সঠিক দিকে তুলসি না রাখা হয়, তবে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। জীবনে দুঃখ, দুর্দশা লেগেই থাকে। জেনে নিন, তুলসি গাছ লাগানোর কিছু বাস্তু টিপস-

এই দিকে তুলসী গাছ লাগাবেন না

এই দিকে তুলসী গাছ লাগাবেন না

বাস্তু অনুসারে, সঠিক দিকে তুলসি গাছ লাগালে বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং পজিটিভ এনার্জি বজায় থাকে। ভুল দিকে গাছ লাগালে আর্থিক অনটন দেখা দেয়। দারিদ্রতা ঘিরে ধরে। ঘরের দক্ষিণ দিকে কখনই তুলসি গাছ লাগাবেন না। এই দিকটিকে পূর্বপুরুষদের দিক বলে মনে করা হয়। দক্ষিণ দিকে তুলসী লাগানোর ফল অশুভ হয়।

তুলসী লাগানোর শুভ দিক

তুলসী লাগানোর শুভ দিক

বাস্তু শাস্ত্র অনুসারে, তুলসি লাগানোর সর্বোত্তম দিক হল উত্তর-পূর্ব। এই দিকটি সম্পদের দেবতা কুবেরের বলে মনে করা হয়। তাই, এই দিকে তুলসী গাছ লাগালে ধন-সম্পদ বৃদ্ধি পায়। আর, মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় মাথার উপর থাকে। এছাড়া, পশ্চিম দিকেও তুলসি গাছ লাগানো যেতে পারে।

ঘরের অন্ধকার কোণে তুলসী গাছ লাগাবেন না

ঘরের অন্ধকার কোণে তুলসী গাছ লাগাবেন না

সর্বদা খোলামেলা জায়গায় তুলসী গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। ভুল করেও অন্ধকার জায়গায় এই গাছ লাগাবেন না, তাহলে আর্থিক ক্ষতি হতে পারে। সূর্যের আলো প্রবেশ করে এমন জায়গায় তুলসী গাছ লাগান।

বেসমেন্টে তুলসী গাছ রাখবেন না

বেসমেন্টে তুলসী গাছ রাখবেন না

বাড়ির বেসমেন্টে ও মাটিতে কখনই তুলসি গাছ লাগানো উচিত নয়। টবে তুলসী গাছ রোপণ করে কোনও উঁচু জায়গায় রাখুন।

ছাদে তুলসী গাছ রাখবেন না

ছাদে তুলসী গাছ রাখবেন না

অনেকেই বাড়ির ছাদে তুলসী গাছ রাখেন। বাস্তু মতে, ছাদে তুলসী গাছ রাখা খুবই অশুভ।

এই বিষয়গুলো মাথায় রাখুন

এই বিষয়গুলো মাথায় রাখুন

-তুলসী গাছের কাছে কখনই ঝাড়ু, জুতো বা ডাস্টবিনের মতো জিনিস রাখবেন না এবং গাছের আশেপাশের এলাকাও পরিষ্কার রাখতে হবে।

-তুলসী গাছের কাছে কখনই কাঁটাযুক্ত গাছ রাখবেন না। তবে, আপনি চাইলে কলা গাছ লাগাতে পারেন। কারণ ভগবান বিষ্ণু এই গাছে বাস করেন।

-রবিবারে তুলসী গাছে জল দিয়ে পুজো করা হয় না। এই দিনে তুলসী পাতা ছেঁড়াও নিষিদ্ধ।

-অমাবস্যা, দ্বাদশী এবং চতুর্দশী তিথিতে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না।

-তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরে রাখবেন না। কারণ এতে বাড়িতে নেতিবাচক শক্তির বিস্তার ঘটে। শুকনো তুলসী গাছ নদীতে ভাসিয়ে দিন।

-বিশ্বাস করা হয়, পূজার্চনার সময় দেবতাদের উদ্দেশে তুলসী পাতা নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়।

-ভুল করেও শিব ও গণেশ পূজায় তুলসি পাতা অন্তর্ভুক্ত করবেন না।

Story first published: Friday, December 23, 2022, 12:41 [IST]
X
Desktop Bottom Promotion