Alakshmi: দীপান্বিতা অমাবস্যার রাতে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে পূজিত হন মা লক্ষ্মী, কিন্তু কেন জানেন? 

By Bhagysree Sarkar          

Alakshmi: কালীপুজোর (kali puja) সন্ধ্যায় দীপান্বিতা লক্ষ্মী পুজোর (Laxmi puja) আয়োজন করেন অনেকেই। মূলত, বাংলার পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলিতে বেশিরভাগ এই প্রথার প্রচলন রয়েছে। দীপাবলির এই বিশেষ দিনে মা কালীর পুজোর পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনাও হয় মহা ধুমধামে। ধর্মীয় বিশ্বাস, দীপাবলির এই শুভ সময়ে মা লক্ষ্মীর পুজো করা হলে বিদায় নেয় সব আর্থিক সংকট, দুঃখ-কষ্ট। ঘরে আসে সুখ ও সমৃদ্ধি। এই পুজো করলে অলক্ষ্মীরও বিদায় হয়।

বাড়ি থেকে অলক্ষ্মী (Alakshmi) তাড়ানোর কথা তো আমরা অনেকই বলে থাকি। কিন্তু জানেন, কে এই অলক্ষ্মী? কেনই বা আমরা তাঁকে অপছন্দ করি? শাস্ত্র মতে, অলক্ষ্মী একজন দুর্ভাগ্যের দেবী (Alakshmi is the goddess of misfortune) নামে পরিচিত। তিনি হলেন লক্ষ্মীর জ্যেষ্ঠা ভগিনী। ধর্মীয় বিশ্বাস, যখন অলক্ষ্মী গৃহে প্রবেশ করেন, তখন তিনি সেই গৃহে ঈর্ষা ও অমঙ্গল নিয়ে আসেন। এমনকি, তিনি ভ্রাতৃদ্বন্দ্ব এনে কুলবিনাশও করেন।

Angry Woman

ভগবত মহাপুরাণ অনুযায়ী, সমুদ্র মন্থনের সময়ে লক্ষ্মীর আগে অলক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। বলা হয়, অলক্ষ্মী দানবীয় শক্তি বরণ করেছিলেন। লক্ষ্মী ধন-ধান্যের দেবী, তাঁর পূজার্চনা করলে অর্থ লাভ করা যায়। তবে অলক্ষ্মী কিন্তু ঠিক বিপরীত। তিনি দুর্ভাগ্য, দারিদ্র্যের দেবী। সমুদ্র মন্থন থেকে নির্গত ১৪ রত্নের মধ্যে অলক্ষ্মীকে গণনা করা হয় না। পুরাণ মতে, অলক্ষ্মীর গায়ের রং চাপা এবং লোহার গয়না পরিহিতা। সেইসঙ্গে অলক্ষ্মীর বাহন হল গাধা। চলুন জেনে নেওয়া যাক, কোন গৃহে অলক্ষ্মীর বাস করেন?

  • যে পরিবারের মানুষরা গায়ে নোংরা বস্ত্র পরেন, সঙ্গে অর্ধমীয় কাজে লিপ্ত থাকেন, সেই পরিবার অলক্ষ্মীর অত্যন্ত প্রিয়।
  • টক ও ঝাল খাবার অলক্ষ্মীর প্রিয়। যে কারণ আমাদের বাড়ি ও দোকানে লেবু-লঙ্কা টাঙানোর নিয়ম রয়েছে। ধর্মীয় বিশ্বাস, বাড়িতে বা দোকানে কখনও অলক্ষ্মীর আগমন ঘটলে, লেবু-লঙ্কা খেয়ে বিদায় নেবে।
  • আপনার পরিবারের মধ্যে প্রতিদিন ঝগড়া, বিবাদ, কলহ বেঁধে থাকলে, এখনই সাবধান হন। এসব কিন্তু অলক্ষ্মীকে আকর্ষণ করে।
  • আপনার ঘর যদি নোংরা, আবর্জনাযুক্ত, অপরিষ্কার থাকে, তবে সাবধান। এই ধরনের বাড়িতে সবার আগে বাস হয় অলক্ষ্মীর।

Goddess Lakshmi's Bhog: এই ভোগেই তুষ্ট হবেন মা লক্ষ্মী, বাড়িতে থাকবে না অর্থ সংকট!

ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যায় ঘরের বাইরে অলক্ষ্মীর প্রতীককে পুজো করে কুলো বাজিয়ে বাড়ির বাইরে বার করে ঘরে দেবী মহালক্ষ্মীর পুজো করা হয়। মনে রাখবেন, বাড়িতে অলক্ষ্মীর মূর্তি পুজো করা হয় না। তার কোনও প্রতীক নির্মাণ করে ঘরের বাইরেই পুজো করবেন।

Story first published: Thursday, October 31, 2024, 22:19 [IST]
X
Desktop Bottom Promotion