Durga Puja 2023: মহাষষ্ঠীর দিন এই কয়েকটি টোটকা মানলেই ফিরবে সৌভাগ্য, দূর হবে আর্থিক সঙ্কট!

দেখতে দেখতে চলে এল শারদোৎসব। বছরের এই পাঁচটা দিনের জন্য সব বাঙালিই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। দুর্গোৎসবের সূচনা হয় মহাষষ্ঠীতে আর সমাপ্ত হয় বিজয়া দশমীতে। চলতি বছর মহাষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। দেবী দুর্গাকে বোধনের দিন।

ষষ্ঠীর দিন বিশেষ কিছু টোটকা করা হলে সারা বছর সুখে শান্তিতে জীবন কাটবে এবং আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। তবে এই টোটকাগুলো করার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরা অতি আবশ্যক।

Things To Do This Maha Shasthi

১) দেবী দুর্গার ছবি বা মূর্তির সামনে একটি কর্পুর দানি রাখুন। তাতে কিছুটা কর্পুর এবং পাঁচটি লবঙ্গ রেখে দিন। ষষ্ঠীর সন্ধ্যায় ধূপ-ধুনো সহকারে সেই কর্পুর ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে মায়ের আরতি করুন। আরতি করার সময় 'ওঁ হ্রীং দূর্গায়ৈ নমঃ' এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এই টোটকা করার ফলে আর্থিক সঙ্কট ও বাস্তু দোষ থেকে মুক্তি মিলতে পারে।

২) একটি নারকেলের ওপর সিঁদুর দিয়ে মায়ের নাম অথবা স্বস্তিক চিহ্ন এঁকে নিন। একটি লাল রঙের চেলিতে স্বস্তিক চিহ্ন আঁকা নারকেল, আতপ চাল, সাদা তিল, সিদ্ধি এবং হলুদ ফুল একসঙ্গে রেখে চেলিটি বেঁধে ফেলুন। বাড়ির ঠাকুরের স্থানে এই চেলিটি রেখে দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। এই উপাচারটি করার সময় যে কোনও একটি মনের ইচ্ছা বলতে পারেন। দশমীতে দুর্গা বিসর্জন হওয়ার পর সেই জিনিসগুলো টাকা রাখার জায়গায় রেখে প্রতি দিন ধূপ-প্রদীপ দেখিয়ে পুজো করতে হবে। এতেই হবে আর্থিক উন্নতি, জীবনের নানা সমস্যার সমাধান হবে এবং চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।

আরও পড়ুন : দুর্গা পুজোয় বাড়িতে লাগান এই ৪টি গাছ, উপচে পড়বে ধন-সম্পদ, কাটবে বাধাও!

৩) ষষ্ঠীর দিন একটি টবে ছোটো কলাগাছ লাগান। কলাগাছটিকে হলুদ কাপড় দিয়ে মুড়ে দিন। কলাগাছের গোড়ার দিকে হলুদ সুতো বেঁধে দিন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সেই কলাগাছের গোড়ায় জল দিন এবং ধূপ দীপ জ্বেলে পুজো করুন। এই টোটকার ফলে ব্যবসায় উন্নতি হবে।

৪) এছাড়াও, পুজোর দিনে বাড়িতে নুনের সঙ্গে জল মিশিয়ে তা দিয়ে ঘর মুছলেও মেলে কাঙ্খিত ফলাফল।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion