Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Puja 2023: দুর্গা পুজোয় বাড়িতে লাগান এই ৪টি গাছ, উপচে পড়বে ধন-সম্পদ, কাটবে বাধাও!
মহালয়া থেকেই এখন প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে যায়। তবে দুর্গা পুজোর উৎসব যতই এগিয়ে আনা হোক না কেন, আসলে দেবীর বোধন তো আজও ষষ্ঠীতেই হয়। তাই রীতি অনুযায়ী দুর্গা পুজোর সূচনাও হয় ষষ্ঠীতেই। পুজোর পাঁচ দিন নির্দিষ্ট কিছু আচার-অনুষ্ঠান মেনে চললে মা দুর্গার কৃপায় সারা বছরই ভাল কাটে, সকল বাধা-বিপত্তি দূর হয়।
শাস্ত্র মতে, দুর্গা পুজোর সময়ে বিশেষ কয়েকটি গাছ বাড়িতে লাগালে আসতে পারে সুসময়। এর ফলে সম্পত্তি বৃদ্ধি হয়, অর্থের অভাব দূর হয়ে যায়!

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন গাছ দশমীর আগে পর্যন্ত সময়ের মধ্যে লাগানো শুভ -

অপরাজিতা
বিশ্বাস করা হয়, দুর্গা পুজোর নবমীর মধ্যে বাড়িতে অপরাজিতা গাছ পুঁতলে শুভ ফল প্রাপ্ত হয়। আর্থিক সমস্যা দূরে সরে এবং ধন সম্পত্তি আসতে থাকে।

কলা গাছ
দুর্গা পুজোর সময় বাড়ির এরিয়ার মধ্যে কলা গাছ পোঁতাও অত্যন্ত শুভ। এতে পরিবারের উপর সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে।

শিউলি গাছ
শিউলির সঙ্গে দুর্গা পুজো ওতোপ্রতোভাবে জড়িত। কথিত আছে, দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি। শিউলির মন মাতানো সুবাস জানান দেয় পুজো আসছে। তাই দুর্গা পুজোর সময় বাড়িতে শিউলি গাছ লাগানো খুবই শুভ। এর প্রভাবে সব বাধা বিপত্তি ও দুশ্চিন্তা কেটে যেতে পারে। জীবনের সকল সমস্যা দূর হতে পারে।

তুলসি গাছ
প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসিগাছ থাকে। তুলসিঘরে রাখা খুবই উপকারী। তবে দেবীপক্ষে ঘরে তুলসী গাছ পুঁতলে সৌভাগ্য বাড়ে বলে বিশ্বাস করা হয়। বিজোড় সংখ্যায় তুলসিগাছবাড়িতে লাগালে ভাল। তিনটি বা পাঁচটি পাতাওয়ালা গাছহলে ভাল বলে মনে করা হয়।
Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications