চন্দনের টোটকায় দূর হবে আর্থিক সঙ্কট, চাকরি ও ব্যবসায় হবে উন্নতি!

পূজার্চনায় ব্যবহৃত নানা সামগ্রীর মধ্যে অন্যতম হল চন্দন। চন্দন খুব শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, চন্দনের এমন কিছু টোটকা রয়েছে, যা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে। লাল চন্দন, সাদা চন্দন দু'ধরনের চন্দন দিয়েই করা যায় নানা টোটকা।

১) সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোওয়ার সময় হাতে একটু চন্দন কাঠ ঘষে হাত ধুয়ে নিন। এতে জীবনের নানা সমস্যার সমাধান হবে খুব দ্রুত।

২) প্রতি রবিবার সকালে স্নান করে কপালে লাল চন্দনের তিলক আঁকুন। জ্যোতিষশাস্ত্র মতে, চন্দনের তিলক লাগালে ব্যক্তির ওপর থেকে সব সঙ্কট দূর হয়।

৩) বিবাহে বিলম্ব হচ্ছে? একটি সাদা চন্দনের টুকরো পাত্র বা পাত্রীর হাতে দিয়ে তার পর দেখাশোনার জন্য বসান। সমস্যা দূর হবে।

৪) কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ার সময় কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে যান। এর ফলে যে কাজে যাবেন, সেই কাজে সাফল্য আসবে।

sandalwood totke

৫) লাল চন্দনের গুঁড়ো, অশ্বগন্ধা এবং কর্পুর একসঙ্গে ঘরের ভিতরে জ্বালান। এতে বাস্তু দোষ থেকে মুক্তি মিলবে।

৬) গঙ্গা জলের মধ্যে হলুদ, লাল চন্দনের গুঁড়ো বা বাটা মিশিয়ে ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন। এতে ব্যবসায় উন্নতি হবে দ্রুত।

৭) বিপদ থেকে রক্ষা পেতে লাল চন্দনের টুকরো মা কালীর চরণে রেখে আসুন। পরের দিন সেই চন্দন কাঠটা বাড়িতে এনে শুদ্ধ জায়গায় রেখে দিন।

৮) বৃহস্পতিবার লাল চন্দন, লাল গোলাপ এবং রোলী একসঙ্গে মা লক্ষ্মীর চরণে রাখুন। পরের দিন সেই জিনিস গুলো আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে আর্থিক সমস্যা দূর হবে।

৯) আপনার সন্তানের লেখাপড়ায় একেবারেই মনোযোগ নেই? তাহলে সাদা চন্দন, কিছুটা কেশর ও হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করুন। ভাল ফলাফল পাবেন।

আরও পড়ুন : শনির দশায় জীবন টালমাটাল? এই ৪ উপায়ে মুক্তি মিলবে সব সমস্যা থেকে!

X
Desktop Bottom Promotion