Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লবণ জলের এই টোটকাতেই মুক্তি মিলবে সব সমস্যা থেকে, বাড়িতে থাকবে পজিটিভ এনার্জি!
লবণ ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। তবে লবণ যে কেবল খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, নুনের সঠিক ব্যবহারে জীবনের নানা সমস্যাও দূর হয়। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দিতে পারে। নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে। আর্থিক সঙ্কট, কুনজর, পারিবারিক সমস্যা থেকে মুক্তি দিতে এক চামচ লবণ দারুণ কার্যকর। আজকের আর্টিকেলে লবণ জলের কিছু টোটকা দেওয়া হল, যেগুলো মেনে চললে সংসারে সমৃদ্ধি ফিরতে পারে।

নুন জলের টোটকা
১) আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে, এক গ্লাস জলে লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রাখুন। মঙ্গলবার এবং রবিবার এই প্রতিকার করলে আরও কার্যকর হবে।
২) প্রতি রবিবার এক বালতি জলে লবণ মিশিয়ে সারা ঘর মুছুন। এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং ঋণ মুক্ত হবেন। ঘর থেকে নেগেটিভ শক্তি অনেক কমে যায়।
৩) এক গ্লাস জলে লবণ মিশিয়ে বাড়ির বাথরুমের কোণে রেখে দিন। প্রতি তৃতীয় দিনে এটি পরিবর্তন করুন। এই টোটকায় নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনার সব কাজ সম্পন্ন হবে।
৪) বাড়ির বাচ্চাদের কুনজর থেকে বাঁচাতে, তাদের স্নানের জলে সৈন্ধব লবণ মিশিয়ে স্নান করান। এটি নেতিবাচক শক্তি দূরে থাকে। বাচ্চা কুনজর থেকে রক্ষা পায়।
৫) বাড়িতে যদি প্রতিদিন ঝগড়া-বিবাদ লেগেই থাকে, তাহলে তা থেকে মুক্তি পেতে নোনা জল খুবই কার্যকর হবে।
৬) স্নানের জলে একটু লবণ দিয়ে স্নান করলে মানসিক চিন্তা বা দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যায়।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications