Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রেমে বাধা? পছন্দের মানুষকে সারাজীবনের জন্য কাছে পেতে এই মন্ত্রগুলি জপ করুন
প্রেমে বাধা আসা খুবই সাধারণ ব্যাপার। বাধাহীন প্রেমের গল্প খুবই কম শোনা যায়। কখনও পারিবারিক বা কখনও সামাজিক, বিভিন্ন দিক থেকেই প্রেমের পথে বাধা আসতে পারে। আর সেই বাধা কাটাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু মন্ত্রের কথা বলা আছে যেগুলি নিয়মিত পাঠ করলেই এই সমস্যার সমাধান সম্ভব। এর মাধ্যমেই আপনি আপনার পছন্দের মানুষকে সারাজীবনের জন্য কাছে পেতে পারেন। তাহলে জেনে নিন সেই মন্ত্রগুলি সম্পর্কে -

১) 'কেশবী কেশবরাধ্যা কিশোরী কেশববস্তুতা, রুদ্র দেবতা রুদ্র মূর্তি, রুদ্রাণী রুদ্র দেবতা' - সারাজীবন ভালবাসার মানুষটিকে কাছে পেতে চাইলে এই মন্ত্র জপ করুন।
এই মন্ত্র জপ করার সময় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। তিন মাস ধরে এই মন্ত্র ১০৮ বার রাধা-কৃষ্ণের মূর্তির সামনে জপ করলে প্রেম ও বিবাহ দুই দিকেরই বাধা কাটিয়ে ওঠা সম্ভব।
২) আপনার ভাললাগা বা ভালবাসার মানুষটিকে নিজের প্রতি আকৃষ্ট করতে হলে প্রতি দিন জপ করুন এই মন্ত্র - 'ওঁ ক্লীং কৃষ্ণায় গোপীজন বল্লভায় স্বাহা'।
৩) ভগবান শিবের স্মরণ করুন। শিবমূর্তির সামনে পাঁচটি নারকেল রেখে এই মন্ত্রটি জপ করুন - 'ওঁ শ্রী বর প্রদায় শ্রী নমঃ'।
রুদ্রাক্ষের জপমালা নিয়ে এই মন্ত্রটি মোট পাঁচ মালা জপ করতে হবে (জপমালার প্রতিটি রুদ্রাক্ষ গুণতে হবে। পুরোটা একবার গোনা হয়ে গেলে এক মালা গোনা হল)। জপ হয়ে গেলে সেই পাঁচটি নারকেল দেবতার উদ্দেশ্যে নিবেদন করুন।
আরও পড়ুন : প্রেম এবং সম্পর্কের রাশিফল ২০২১ : নতুন বছরে এই রাশির জাতকদের বিবাহিত এবং প্রেমের জীবন সুখের হবে
৪) প্রেমে নানান বাধা আসে। এই বাধা বিপত্তি দূর করার জন্য 'ওঁ লক্ষ্মী-নারায়ণ নমঃ' এই মন্ত্র জপ করতে হবে।
এই মন্ত্রটি শুক্লপক্ষের বৃহস্পতিবার স্ফটিকের জপমালা হাতে নিয়ে টানা তিন মাস জপ করতে হবে। প্রতি বৃহস্পতিবারও জপ করতে পারেন। এছাড়াও, মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রেমের জন্য প্রার্থনা করতে হবে। দেখবেন আপনার প্রেমের পথে যে বাধা আছে, তা কেটে যাবে!



Click it and Unblock the Notifications