Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্যবসায় মন্দা? এই টোটকাগুলি কাজে লাগান, উন্নতি হবে তরতরিয়ে!
সবসময় যে সব কাজে সাফল্য আসবে, তা কিন্তু একেবারেই নয়। ব্যবসার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। ব্যবসা সর্বদা একই রকম ভাবে চলে না। উত্থান-পতন লেগেই থাকে। আজ যদি ব্যবসায় সাফল্য আসে, কাল কোনও দুঃসংবাদ আসতেই পারে। তবে ব্যবসা যাতে খুব ভাল চলে তার জন্য আমরা নানা রকম চেষ্টা করি। কিন্তু শত চেষ্টা সত্বেও যদি আপনার ব্যবসায় অবনতি হচ্ছে, তাহলে এই ঘরোয়া টোটকাগুলি কাজে লাগান। ব্যবসায় উন্নতি হবে তরতরিয়ে!

১) ব্যবসার কাজে বা যেকোনও শুভ কাজে বেরোনোর সময় কপালে চন্দনের ফোঁটা লাগান। সাফল্য আসবে।
২) ব্যবসার জায়গায় একটি বুদ্ধমূর্তি রাখুন, আর বৌদ্ধ মন্ত্র জপ করুন। তা হলে ব্যবসায় খুব ভাল ফল পাবেন।
৩) খেয়াল রাখবেন, ব্যবসার স্থানে কোনও ছুরি, কাঁচি জাতীয় কোনও ধারালো জিনিস যেন না থাকে।
৪) ব্যবসায় অগ্রগতি বা আর্থিক উন্নতি করতে চাইলে ব্যবসার জায়গায় ঠাকুরের স্থানে জলশঙ্খ রাখুন। তাতে রোজ সাদা ফুল ও জল দিন।
৫) আপনার ব্যবসা ভাল চলছে না? তাহলে উত্তর দিকে এক কোণে কাঠের ফ্রেম দিয়ে বাঁধানো একটি বড় আয়না ঝুলিয়ে রাখুন। ভাল ফল পাবেন।
৬) ব্যবসার স্থানে ঠাকুরের ঘটে প্রতি বৃহস্পতিবার কয়েকটা আতপ চাল দিতে হবে।
৭) সাতটি ঘোড়া দৌড়োচ্ছে, এরকম কোনও শোপিস ব্যবসার জন্য খুবই শুভ বলে মনে করা হয়৷
আরও পড়ুন : হলুদের এই টোটকা ফিরিয়ে আনবে আপনার ভাগ্য! ফল পাবেন হাতেনাতে



Click it and Unblock the Notifications