Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হলুদের এই টোটকা ফিরিয়ে আনবে আপনার ভাগ্য! ফল পাবেন হাতেনাতে
হলুদের মধ্যে স্বাস্থ্যকর কিছু গুণ থাকার কারণে, একে মহৌষধ হিসেবে গণ্য করা হয়। হলুদ ছাড়া রান্নার কথাও আমরা কল্পনা করতে পারি না। এছাড়া, ভারতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠানে হলুদের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। যেকোনও শুভ কাজে হলুদ ব্যবহার করা মাস্ট! জ্যোতিষশাস্ত্র মতে, হলুদ আমাদের জীবনে নানা সমস্যার সমাধানও করতে পারে। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

১) হলুদের ছোট ছোট টুকরো করে মালা গেঁথে নিন। এবার সেই মালা দিয়ে ইষ্ট দেবতার জপ করুন। এতে বুদ্ধির বিকাশ ঘটবে।
২) জলে সামান্য হলুদ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন, দেখবেন জীবনে উন্নতি হবে এবং মানসিক শান্তিও মিলবে।
৩) বিশ্বাস করা হয়, যেকোনও শুভ কাজে বেরনোর আগে হলুদের তিলক লাগালে সেই কাজটি সফল হয়।
৪) প্রতি বৃহস্পতিবার জলে হলুদ মিশিয়ে বাড়ির চারপাশে, কোণে কোণে ছিটিয়ে দিন। পরিবারে বাধা আসবে না।
৫) বিয়ে নিয়ে সমস্যা? দীর্ঘদিন অপেক্ষা করার পরেও বিয়ে হচ্ছে না? তাহলে প্রতি বৃহস্পতিবার সিদ্ধিদাতা গণেশের পায়ে হলুদ অর্পণ করুন। এই জাতীয় সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
আরও পড়ুন : চাকরি নিয়ে চিন্তায় পড়েছেন? দেখুন কর্মক্ষেত্রে উন্নতির জন্য টোটকা
৬) শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ভাল রাখতে এবং স্বামীর মন পেতে কাঁচা হলুদ, একটু পিতল ও সামান্য গুড় নিয়ে শ্বশুরবাড়ির দিকে পিছন করে ফেলে দিন।
৭) প্রতি বৃহস্পতিবার পুজো করার পর আপনার কপালে হলুদের তিলক লাগান বা কাঁচা হলুদ সুতোয় বেঁধে ধারণ করুন, তাহলে বৃহস্পতি গ্রহ ঠিক থাকবে।
৮) বিয়েতে ক্রমাগত বাধা আসছে? তাহলে হলুদের তিলক লাগানো শুরু করুন, সমস্যা থেকে মুক্তি মিলবে।
৯) সুস্থ থাকতে চাইলে বৃহস্পতিবার হলুদ দান করুন। কমপক্ষে ২১টি বৃহস্পতিবার হলুদ দান করলে রোগমুক্তি সম্ভব!



Click it and Unblock the Notifications