Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
টাকা গোনার সময় ভুলেও এই কাজ করবেন না, রুষ্ট হবেন দেবী লক্ষ্মী!
আর্থিক অভাব অনটনে জীবন কাটুক তা কেউই চায় না। সকলেই চায় সুখী, বিলাসবহুল জীবনযাপন করতে। কিন্তু অনেক সময় শত পরিশ্রম সত্বেও জীবন থেকে অর্থাভাব কিছুতেই দূর হয় না। আসলে আমরা দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই অর্থ সংক্রান্ত এমন অনেক কাজ করে ফেলি, যার কারণে মা লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন। তাই শুধু অর্থ উপার্জন করলেই হবে না, তাকে সম্মানও করতে হবে। জেনে নিন, টাকা সংক্রান্ত কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয়।

১) অনেকেরই থুতু দিয়ে টাকা গোনার অভ্যাস আছে। বাস্তু অনুসারে, এই ভাবে টাকা গুনলে লক্ষ্মীর অপমান হয় এবং সেই ব্যক্তি বাকি জীবন দারিদ্র্যের মধ্যে দিয়ে কাটায়।
২) পার্সে পুরনো বিল, নোংরা কাগজ রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, এমনটা করলে আয়ের উপর খারাপ প্রভাব পড়বে এবং আপনি আর্থিক সংকটেও পড়তে পারেন।
৩) রাতে ঘুমানোর সময় মাথার কাছে ব্যাগ রাখবেন না। আলমারি, শেলফ, লকারে টাকা সর্বদা নিরাপদে রাখুন। এছাড়াও, পার্সে কখনই নোট ভাঁজ করে রাখবেন না। এটি অর্থের প্রতি অসম্মানের লক্ষণ। এতে আপনার জীবনে সমৃদ্ধির অভাব দেখা দেবে।
৪) অনেকেই টাকা রাখার সিন্দুকে এমন কিছু জিনিস রাখেন যা পবিত্র নয়। এক্ষেত্রে সেই স্থানের পবিত্রতা লঙ্ঘিত হয় এবং এ কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন।
৫) কখনও নোংরা হাতে বা মিথ্যা কথা বলে টাকা লেনদেন করবেন না। সবসময় পরিষ্কার হাত দিয়ে টাকা স্পর্শ করুন।
৬) সবসময় পার্সে টাকা রাখুন। বড় ব্যাগের কোনও একটা জায়গায় যেমন তেমন করে টাকা ফেলে রাখবেন না, বা রুমালে বেঁধে রাখবেন না। পার্সে ঠিক করে পরপর সাজিয়ে নোট গুছিয়ে রাখুন।
৭) অসত্ পথে রোজগার করা টাকা বেশিদিন থাকে না। তাই সত্ পথে পরিশ্রম করে টাকা রোজগার করুন।
৮) টাকা নিয়ে কখনই মিথ্যাচার করবেন না। টাকা নিয়ে যেমন দম্ভ বা অহংকার করা উচিত নয়, তেমনই টাকা থাকলেও ক্রমাগত টাকা নেই, টাকা নেই করে যাওয়াও ঠিক নয়। এর ফলে রুষ্ট হন মা লক্ষ্মী।
আরও পড়ুন : হলুদের এই টোটকা ফিরিয়ে আনবে আপনার ভাগ্য! ফল পাবেন হাতেনাতে



Click it and Unblock the Notifications