আগুনের এই ৪ উপায় করলেই বাড়বে ধন-সম্পদ, সংসারে ফিরবে সুখ ও সমৃদ্ধি!

গোটা পৃথিবী পাঁচটি উপাদান দ্বারা গঠিত - পৃথিবী, জল, আকাশ, বায়ু এবং আগুন। এর মধ্যে আগুন এমন একটি উপাদান, যা নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করে। আগুন যেমন পৃথিবীকে আলোকিত করে, তেমনই একটু অসাবধানতার কারণে সেই আগুনই ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। হিন্দু ধর্মে আগুনকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। মৃত্যুর পরে মৃতদেহ আগুনে উৎসর্গ করা হয় এবং আগুনকে সাক্ষী রেখেই বিবাহ সম্পন্ন হয়।

জ্যোতিষশাস্ত্রে আগুনের এমন কিছু উপায়ের উল্লেখ আছে, যেগুলি সঠিক নিয়ম মেনে করলে জীবনের সকল দুঃখ-দুর্দশা দূর হয়ে সুখ ও সৌভাগ্য ফিরতে পারে। আসুন জেনে নেওয়া যাক, আগুনের বিশেষ কিছু জ্যোতিষ টোটকা সম্পর্কে-

Do these remedies with fire, all the problems will go away, luck will shine

আগুনের জ্যোতিষ টোটকা

১) বিবাহের বাধা দূর করতে, প্রতি বৃহস্পতিবার অশ্বত্থ কাঠ জ্বালিয়ে তাতে হলুদ সরিষা অর্ঘ্য দিন। এতে ভালো ফল পাবেন।

২) দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন? কিন্তু চাকরি পেতে সমস্যা হচ্ছে? তাহলে শনিবার সন্ধ্যায় শমী গাছের কাঠ দিয়ে আগুন জ্বালান, তাতে ২১ বার কালো তিল অর্ঘ্য দিন। এই টোটকায় শীঘ্রই চাকরির সুযোগ আসবে।

৩) আর্থিক সমস্যায় জর্জরিত? কঠোর পরিশ্রমের পরেও সফলতা পাচ্ছেন না? তাহলে সপ্তাহে একবার ডুমুর গাছের কাঠ দিয়ে আগুন জ্বালান। এই আগুনে ২৭ বার দুধ, চাল ও চিনি দিয়ে তৈরি ক্ষীর অর্ঘ্য দিন। এই টোটকা করলে আপনার জীবনে কখনও অর্থের অভাব হবে না।

৪) ঋণ থেকে মুক্তি পেতে, খয়ের কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ২৭ বার যজ্ঞের সামগ্রীর সঙ্গে গুড় অর্ঘ্য দিন। প্রতি ১৫ দিন অন্তর এই উপায় করলে শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুন: চন্দনের টোটকায় দূর হবে আর্থিক সঙ্কট, চাকরি ও ব্যবসায় হবে উন্নতি!

Story first published: Tuesday, January 3, 2023, 19:40 [IST]
X
Desktop Bottom Promotion