এপ্রিল মাসে বিবাহের পরিকল্পনা করছেন? দেখে নিন বিবাহের শুভ তারিখগুলি

বিবাহ মানে দুটি আত্মার পবিত্র মিলন। তবে বিবাহ কেবলমাত্র দুজন মানুষকেই একত্রিত করে না, বরং দুজনের পরিবারের সদস্য এবং তাদের সাথে সম্পর্কিত অন্যান্য সবকিছুকেও একত্রিত করে। এই কারণে মানুষ বিশেষত ভারতীয়রা বিশ্বাস করে যে, কোনও শুভ তারিখ ও শুভ ক্ষণে বিয়ে করলে তা দম্পতির জীবনে সুখ বয়ে নিয়ে আসে। সুতরাং, আপনি যদি এপ্রিল মাসে বিয়ে করার পরিকল্পনা করে থাকেন, তবে এখানে কয়েকটি শুভ তারিখ রয়েছে যা দেখে আপনি আপনার বিয়ের তারিখ ঠিক করতে পারেন।

marriage dates

১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার

এটিই এপ্রিল মাসের প্রথম শুভ তারিখ, এই দিনে আপনি আপনার সঙ্গীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবতে পারেন। এই দিনে হিন্দু বিবাহের শুভ সময় হল সন্ধ্যে ৭টা ৪১ মিনিট থেকে সকাল ৫টা ১৬ মিনিট, ১৫ এপ্রিল পর্যন্ত। এই তারিখের নক্ষত্রটি হল উত্তরা আশাধা এবং তিথি হবে অষ্টমী।

১৫ এপ্রিল ২০২০, বুধবার

এটি আেকটি শুভ তারিখ বিবাহের জন্য। এই তারিখের শুভ সময় হল সকাল ৫টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ০৪ মিনিট পর্যন্ত। এই তারিখের নক্ষত্রটি হল উত্তরা আশাধা এবং তিথি হবে অষ্টমী ও নবমী।

আরও পড়ুন : মাসিক রাশিফল : এপ্রিল ২০২০

২৫ এপ্রিল ২০২০, শনিবার

আপনি যদি সপ্তাহের শেষে আপনার বিয়ের তারিখ ফেলতে চান, তবে এটি আপনার জন্য সেরা বিয়ের তারিখ হতে পারে। এই তারিখের শুভ সময় হল রাত ৮টা ৫৮ মিনিট থেকে সকাল ০৫টা ০৮ মিনিট, ২৬ এপ্রিল পর্যন্ত। এই তারিখের নক্ষত্রটি হল রোহিনী এবং তিথি হবে তৃতীয়া।

২৬ এপ্রিল ২০২০, রবিবার

এটি এপ্রিল মাসের শেষ শুভ বিয়ের তারিখ। এই তারিখের শুভ সময় হল সকাল ০৫টা ০৮ মিনিট থেকে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। এই তারিখের নক্ষত্রটি হল রোহিনী এবং এবং তিথি হবে তৃতীয়া ও চতুর্থী।

Story first published: Friday, April 3, 2020, 16:38 [IST]
X
Desktop Bottom Promotion