Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাসন্তী পোলাও তো প্রায়ই খান, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন সাদা পোলাও
উৎসবে অনুষ্ঠানের ভূরিভোজে পোলাওয়ের বড়সড় ভূমিকা রয়েছে। মাংস বা আলুরদমের সঙ্গে বাসন্তী পোলাও হলে আর কিচ্ছু লাগে না! কিন্তু বাসন্তী পোলাও তো প্রায়ই খান। এবার বানিয়ে ফেলুন সুস্বাদু সাদা পোলাও। দেখে নিন রেসিপি।
সাদা পোলাওয়ের উপকরণ
এক কেজি বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল, কয়েকটা কাঁচালঙ্কা, ৩-৪টে তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, এক চা চামচ আদা বাটা, কাজুবাদাম ও কিশমিশ, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো ঘি এবং সাদা তেল।

সাদা পোলাও রান্নার পদ্ধতি
চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল ও ঘি গরম করুন। তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে চাল দিয়ে মিনিট দশেক নাড়াচাড়া করুন। তারপর তাতে নুন, আদা বাটা, কাজুবাদাম ও কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
বড় সাইজের হাঁড়িতে যত কাপ চাল নিয়েছেন তার দ্বিগুণ কাপ জল নিয়ে গরম করুন। এতে ভাজা চালটা ঢেলে দিন। ঢাকনা দিয়ে রান্না হতে দিন। চাল সেদ্ধ হয়ে এলে ঘি ছড়িয়ে দিন। তারপর আঁচ নিভিয়ে ঢাকা দিয়ে রাখুন। খানিকক্ষণ পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে সাদা পোলাও। যদি হালকা মিষ্টি পোলাও পছন্দ করেন, তাহলে এতে সামান্য চিনিও ব্যবহার করতে পারেন। ঝাল ঝাল আলুরদম, চিকেন কষা, মটন কষার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications