International Women's Day: সঙ্গীকে ইমপ্রেস করতে চান? নারী দিবসে এই সারপ্রাইজ দিন প্রিয় মানুষটিকে

Posted By: Bhagysree Sarkar

International Women's Day: বর্তমানে কেক ছাড়া যেন কোনও উদযাপনই সম্পন্ন হয় না। অ্যানিভার্সারি, জন্মদিন অথবা কোনও বিশেষ দিবস, সব উদযাপনেই কেক কাটতে পছন্দ করেন কমবেশি সকলেই। রেড ভেলভেট কেক বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এর গাঢ় লাল রঙ এবং নরম গঠনের জন্য পরিচিত। আর এই রঙই বিশেষ করে সবাইকে মুগ্ধ করে। এই কেকটি কেবল স্বাদেই অসাধারণ নয়, এর সৌন্দর্য এটিকে বিশেষ অনুষ্ঠানের জন্য একটি সেরা বিকল্প করে তোলে।

তবে নারী দিবসে আপনার সঙ্গীর জন্য আপনি বাড়িতেই সারপ্রাইস রাখতে পারেন। যা অবশ্যই তাদের মুখে আনন্দের ঢেউ তুলবে। নারী দিবসে (International Women's Day 2025) সঙ্গীকে সারপ্রাইজ দিতে তৈরি করে ফেলুন চটজলদি রেড ভেলভেট কেক (Red Velvet Cake)। জেনে নিন রেসিপি-

International Women s Day

ছবি সৌজন্য- pexels

উপাদান :

চিনি- দেড় কাপ
মিহি ময়দা- আড়াই কাপ
মাখন- ১ কাপ
ডিম- ২টি
বাটারমিল্ক- ১ কাপ
কোকো পাউডার- ১ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স- ১ টেবিল চামচ
লাল খাবার রঙ- ১ টেবিল চামচ
বেকিং সোডা- ১ চা চামচ
নুন- ১ চা চামচ
ভিনেগার- ১ চা চামচ

ক্রিম চিজ ফ্রস্টিং-এর জন্য

ক্রিম চিজ- ১ কাপ
মাখন- হাফ কাপ
চিনি- ৪ কাপ গুঁড়ো
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

পদ্ধতি:

. প্রথমে ওভেন ১৮০°C (৩৫০°F) এ আগে থেকে গরম করে নিন। অন্যদিকে কেক টিনটি মাখন দিয়ে প্রস্তুত করুন।
. এবার একটি বড় পাত্রে মাখন এবং চিনি হালকা ও তুলতুলে না হওয়া পর্যন্ত মিশিয়ে নিন।
. এই মিশ্রণে একটা একটা করে ডিম যোগ করুন এবং ভালো করে মেশান।
. অন্যদিকে আলাদা একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা এবং নুন চেলে নিন।
. এবার বাটারমিল্কে ভ্যানিলা এসেন্স এবং লাল ফুড কালার দিন।
. শুকনো উপকরণ এবং বাটারমিল্কের মিশ্রণটি মাখন এবং চিনির মিশ্রণে যোগ করুন। অর্থাৎ প্রথমে কিছু শুকনো উপকরণ যোগ করুন, তারপর বাটারমিল্ক। আর তারপর আবার শুকনো উপকরণ, এবং অবশেষে বাটারমিল্ক। হালকা হাতে মিশিয়ে নিন।
. সবশেষে ভিনেগার যোগ করুন।
. কেক টিনে ব্যাটার ঢেলে ২৫-৩০ মিনিট ওভেনে বেক করুন।
. সময় হলে চেক করার জন্য একটি টুথপিক ব্যবহার করুন। যদি টুথপিকটি পরিষ্কার বেরিয়ে আসে, তাহলে কেক প্রস্তুত।
. কেকটি ঠাণ্ডা হতে দিন এবং তারপর টিন থেকে বের করে নিন। উপরে ক্রিম নিজের ইচ্ছা মতো সাজিয়ে সঙ্গীকে অবাক করে দিন।

[ of 5 - Users]
Story first published: Friday, March 7, 2025, 17:43 [IST]
X
Desktop Bottom Promotion