Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ঘরে থাকা সবজি দিয়েই বানিয়ে ফেলুন ভেজিটেবল বল, জমে যাবে চায়ের আসর!
প্রায় সব বাড়িতেই বিকেলে চা খাওয়ার চল রয়েছে। সেই সঙ্গে দু'টো বিস্কুট। কিন্তু শুধু বিস্কুটে তো আর মন ভরে না! চায়ের সঙ্গে মুখরোচক স্ন্যাক্স না হলে ঠিক জমে না। কিন্তু রোজ রোজ চায়ের সঙ্গে নিত্যনতুন 'টা' জোগাতে হিমশিম খান গৃহকর্ত্রীরা। তাই আজ আপনাদের জন্য রইল একেবারে নতুন ধরনের রেসিপি, যার নাম ভেজিটেবল বল। বাইরে থেকে কিনে আনা আলুর চপ, শিঙারা, পেঁয়াজি আর নয়। ঘরে থাকা সবজি দিয়ে নিজের হেঁশেলেই বানিয়ে ফেলুন ভেজিটেবল বল।
ভেজিটেবল বলের উপকরণ
এক কাপ গ্রেট করা ফুলকপি, একটা গাজর গ্রেট করা, পেঁয়াজ কুচি, ২টো আলু সিদ্ধ, আধা কাপ ভুট্টা সিদ্ধ, এক কাপ গ্রেট করা বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো, আধা টেবিল চামচ ধনে গুঁড়ো, ১/৪ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ১/৪ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আধা কাপ কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, ভাজার জন্য সাদা তেল।

ভেজিটেবল বল তৈরির পদ্ধতি
একটা বড় বাটিতে ফুলকপি, আলু, গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, ভুট্টা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে পরিমাণমতো লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাখান ভাল ভাবে। সবশেষে এতে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন। প্রয়োজনে অল্প জলও ব্যবহার করতে পারেন।
সবজির এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ছোটো বলের আকারে গড়ে নিন। গরম তেলে এক এক করে সবকটা সবজির বল লালচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে তুলে রাখুন, তাহলে অতিরিক্ত টেল শুষে নেবে। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন মুচমুচে সবজির বল।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications