Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেস্তোরাঁর স্বাদে ভেজ ফ্রায়েড রাইস বানান বাড়িতেই, রইল রেসিপি
সব সময় কি আর সাদা ভাত ভালো লাগে! মাঝেমধ্যে স্বাদ বদলের জন্য ফ্রায়েড রাইসও খেতে ইচ্ছে হতে পারে। ফ্রায়েড রাইসের উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানা নেই। তবে মূলত চাইনিজ খাবার হিসেবেই এর কদর। এখন অবশ্য বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়েছে। বাচ্চা থেকে বুড়ো সকলেরই অতি পছন্দের খাবার ফ্রায়েড রাইস।
আমিষ, নিরামিষ সব রকমভাবেই বানানো যায় এটি। আজ আপনাদের জানাব ভেজিটেবল ফ্রায়েড রাইসের রেসিপি। বিভিন্ন রকমের সবজি আর মশলার মিশ্রণে দারুণ খেতে হয় এই রাইস। এবার আর রেস্টুরেন্টে না গিয়ে, বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁ স্বাদের ফ্রায়েড রাইস।

ভেজিটেবল ফ্রায়েড রাইস উপকরণ
২ কাপ সাদা ভাত, ১ টেবিল চামচ রসুন কুচি, ১-২টো গাজর কুচি, বাঁধাকপি
কুচি পরিমাণমতো, ১০-১২টা বিনস কুচানো, পেঁয়াজ কলি কুচানো, ১টি
ক্যাপসিকাম কুচি, ১ টেবিল চামচ সয়া সস, গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো, ১
টেবিল চামচ ভিনেগার, ১টা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি,
স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সাদা তেল।
ভেজিটেবল ফ্রায়েড রাইস বানানোর পদ্ধতি
কড়াইতে তেল গরম করে রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নিন। তারপর কুচিয়ে
রাখা সব সবজি একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকুন। ঢাকা দিয়ে
সবজি সেদ্ধ করে নেবেন। কয়েক মিনিট রান্নার পর সবজি আধা সেদ্ধ হয়ে এলে
সয়া সস এবং ভিনেগার দিন। সব উপকরণ ভালো ভাবে মেশান। স্বাদ অনুযায়ী
লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না
করুন।
সবশেষে ভাত দিয়ে দিন। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিন সাদা ভাত। রান্না হয়ে গেলে চিলি চিকেন বা মাঞ্চুরিয়ানের সঙ্গে পরিবেশন করুন ভেজিটেবল ফ্রায়েড রাইস। আপনি চাইলে এতে পনির, মাশরুমও ব্যবহার করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications