Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Masala Oats Recipe: একবার এভাবে বানিয়ে দেখুন মশলা ওটস, চেটেপুটে খাবে বাচ্চারও!
Masala Oats Recipe: ব্রেকফাস্ট (Breakfast) আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আবার বাচ্চাদের খাওয়ানো নিয়ে ঝক্কি কমবেশি সব মায়েদেরই পোহাতে হয়। বিশেষ করে ব্রেকফাস্ট নিয়ে দুশ্চিন্তা করেন অনেকেই। বহু মায়েদের অভিযোগ, বাচ্চা সকালের খাবার কিছুতেই মুখে দিতে চায় না।
এক্ষেত্রে আপনারা বানাতে পারেন মশলা ওটস। ওটস কিন্তু খেতে যে মন্দ তা নয়। তবে অনেকেরই আবার ওটস ভালো লাগে না। তাই ওটস একবার খেয়েই আর কখনও খাননি। কিন্তু ওটসের (Oats) বানানোর পদ্ধতিটাই আসল।

সাধারণত ওটস জল-দুধ দিয়ে বানিয়ে খেলেও মশলা ওটসের (Masala Oats) স্বাদ একেবারে অন্য। এই ওটস জলখাবারে হলে বাচ্চারা আর খেতে অরুচি তো করবেই না, বরং আপনার কাছে চেয়ে খাবে। এটি কেবল সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ।
ওটস ফাইবার, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ, যা আপনার হজমশক্তি সুস্থ রাখতে সাহায্য করে। এটি আপনার ত্বক এবং চুলের জন্যও খুবই উপকারী। চলুন তাহলে একঝলকে দেখে নেওয়া যাক, মশলা ওটস বানানোর রেসিপি (Masala Oats Recipe)-
উপাদান:
- ওটস- ১ কাপ
- জল- ১/২ কাপ
- দুধ- ১/৪ কাপ
- হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
- ধনে গুঁড়ো- ১/২ চা চামচ
- লাল লঙ্কা গুঁড়ো- ১/৪ চা চামচ
- গরম মশলা- ১/৪ চা চামচ
- আদা, কুঁচি করে কাটা- ১/২ চা চামচ
- গোটা জিরে- ১/৪ চা চামচ
- পেঁয়াজ (মিহি করে কাটা)- ১টি
- টমেটো (মিহি করে কাটা)- ১টি
- মটরশুঁটি- ১/২ কাপ
- গাজর (কুঁচি করে কাটা)- ১/২ কাপ
- কাঁচা লঙ্কা (মিহি করে কাটা)- ১টি
- নুন- স্বাদমতো
- ধনেপাতা (মিহি করে কাটা)- এক মুঠো
পদ্ধতি:
- মশলা ওটস তৈরি করতে প্রথমে একটি নন-স্টিক প্যানে জিরে দিন এবং সেগুলিকে হালকা ভেজে নিন
- তারপর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যোগ করুন এবং সোনালি বাদামী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন
- এবার টমেটো, গাজর এবং মটরশুঁটি যোগ করে কয়েক মিনিট রান্না করুন
- এরপর এতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা এবং আদা যোগ করে ভালো করে মেশান
- ভাজা হলে ওটস যোগ করে আবারও ভেজে নিন। তারপর জল ও দুধ যোগ করে ভালো করে মিশিয়ে নিন
- এবার এটি ঢেকে মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। যতক্ষণ না ওটস নরম হয়ে যায়
- সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে নুন দিয়ে দিন। ভালো করে মিশিয়ে উপরে টাটকা ধনেপাতা দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications