পার্লারে না গিয়ে এবার থেকে বাড়িতেই খুব অল্প জিনিস দিয়ে সেরে ফেলুন ফেসিয়াল!

By Bhagysree Sarkar

বর্তমানে কম-বেশি সকলেই প্রায় কাজের সঙ্গে যুক্ত। কেউ ঘরের কাজ, তো কেউ আবার অফিসের কাজ নিয়ে। আর এতেই হারিয়ে যাচ্ছে ত্বকের জেল্লা, সতেজতা। যদিও গ্রীষ্মের দিনগুলিতে এই সমস্য়া আরও বেড়ে যায়। সঙ্গে আবার যোগ হয় সানট্যান, সানবার্ন। সহজেই এইসব সমস্যা দূর হয় না। তাই পয়সা খরচা করে এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই যাচ্ছেন পার্লারে। কিন্তু ফল নিয়ে খুব একটা খুশী নন। গাদা গাদা টাকা নষ্ট হলেও আগের চেহারা ফিরে পাওয়া দায়। তাহলে কী করবেন? উত্তর পাবেন এই প্রতিবেদনেই।

সারাদিনের ক্লান্তি দূর করতে, ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করার ক্ষেত্রে ফেসিয়াল প্রথম পছন্দ। নিয়মিত ফেসিয়াল করলে নিজেই ত্বকে পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে নিয়মিত ফেসিয়াল মানে কিন্তু প্রতিদিন করতে হবে এমনটা নয়। অনেকেই হয়তো ভাবছেন এত টাকা খরচা করবে কে? তার উপর এত কেমিক্যালের ব্যবহারে যদি ত্বকের সমস্যা হয়, তাহলে? না, ত্বকের সমস্যা তো দূর, খুব বেশি টাকাও নষ্ট হবে না। চলুন আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলব কীভাবে আপনি বাড়িতেই কিছু সহজ পদ্ধতিতে পার্লারের মত গ্লো আনতে পারবেন। যেসমস্ত স্টেপগুলি ফলো করতে হবে দেখুন-

Facial
  • ক্লিঞ্জার-

প্রথমে কমলালেবুর খোসা ভালো করে গুঁড়ো করে নিন। যদি কমলার খোসার গুঁড়ো ঘরে থাকে তাহলে তো সমস্যাই নেই। এবার এর সঙ্গে মেশান অল্প হলুদ গুঁড়ো। তাতে পরিমান মত গোলাপজল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। ২-৩ মিনিট ধরে অল্প জল দিয়ে এই মিশ্রণটি মুখে ম্যাসাজ করুন।

  • স্ক্রাবার-

স্ক্রাবারের জন্য চিনি, হলুদের গুঁড়ো, অলিভ অয়েল ও পছন্দের এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। তারপর তা দিয়ে মুখ কিছুক্ষণ স্ক্রাব করে তারপর ধুয়ে নিন। এতে ত্বক হয় আরও উজ্জ্বল ও কোমল।

  • স্টিম-

এই পর্যায়ে কয়েক মিনিট গরম ভাঁপ নিতে হবে। এতে ত্বকের লোমকূপগুলি নরম হয়ে যাবে। ফলে ব্রণ, ব্ল্যাকহেডস হালকা চাপ দিলেই বেরিয়ে আসবে।

  • টোনার-

টোনার হিসেবে গোলাপ জল বা নিম পাতার জল আফনি ব্যবহার করতে পারেন। টোনার ব্যবহার করতেই দেখবেন ত্বকে সতেজভাবে ফিরে এসেছে।

  • ফেসপ্যাক-

ফেসপ্যাক হল ফেসিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শেষের ধাপ। এরজন্য নিন সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ময়দা, মধু ও টকদই। সমস্ত উপাদানগুলি এখসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক।
১০ মিনিট লাগিয়ে রাখুন। সময় হলে ধুয়ে নিন।

সবশেষে মুখ ধুয়ে আপনার পছন্দের একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আয়নায় দেখুন আফনার ত্বক কতটা উজ্জ্বল ও কোমল হয়েছে আগের থেকে। তাও আবার খুব অল্প সময়েই।

Story first published: Saturday, June 15, 2024, 15:00 [IST]
X
Desktop Bottom Promotion