Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
নববর্ষে ভাবছেন কী বানাবেন? চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে এই খাবারগুলি
সামনেই পয়েলা বৈশাখ, বাংলার নববর্ষ। আর নববর্ষ মানেই বাঙালির ভুরিভোজ আর একেবারে উৎসবের মরসুম। বাংলা নববর্ষের এইদিন নানান বাঙালি পদেই জমে ওঠে নববর্ষের খাওয়াদাওয়া। বাঙালি পরিবারগুলি ঘর পরিষ্কার করা, নতুন পোশাক পরা এবং পরিবারের সদস্য ও বন্ধুদের মধ্যে শুভ নববর্ষ পালন করে। অনেক ব্যবসায়িরা হাল খাতা-এর আচার পালন করে যার মাধ্যমে আগের বছরের পুরনো খাতার হিসাব বন্ধ করে আসন্ন নতুন বছরের জন্য একটি নতুন খাতা প্রস্তুত করা হয়। তারা এই দিনটি উপলক্ষে তাদের কর্মচারী, বিক্রেতা, অনুগত গ্রাহক এবং পৃষ্ঠপোষকদের মিষ্টি এবং জলখাবার বিতরণ করেন।
তবে অনেক পরিবারেই এই আনন্দের দিনে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের প্রায়ই নিমন্ত্রণ করেন। একসঙ্গে বসে জমিয়ে হয় খাওয়াদাওয়া। তবে কি আপনিও ভাবছেন এই বছর নববর্ষে বাড়িতে কী রান্না করে সকলের মন পাবেন? চিন্তা করবেন না। এই প্রতিবেদনে রইল বিশেষ বাঙালি স্ন্যাকের কিছু রেসিপি। এখন ঘরে বসেই সবচেয়ে জনপ্রিয় কিছু বাঙালি রেস্তোরাঁ-স্টাইলের স্ন্যাক করতে পারবেন আপনিও। দেখে নিন-

১. ফিশ ফ্রাই-
এই বাঙালি ফিশ ফ্রাই হল কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুড। যার পরিচিতির প্রয়োজন নেই। সুন্দরভাবে ভেটকি মাছ, পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা দিয়ে ম্যারিনেট করে, ডিমে ডুবিয়ে সেগুলিকে সম্পূর্ণরূপে ভাজা হয়। এই ফিশ ফ্রাইয়ের রেসিপি খুবই সহজ, তবে স্বাদে কোনও বিকল্প নেই। এটি তৈরির উপকরণ ও পদ্ধতি দেখে নেওয়া যাক-
- উপকরণ-
. ৪ টি ভেটকি মাছ
. প্রয়োজন অনুযায়ী ধনে পাতা,পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, হাফ আদা ও
৪-৫ কোয়া রসুন এক সঙ্গে বাটা ৩ চামচ
. ১ চা চামচ লেবুর রস
. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
. ২ টো ডিম
. পরিমাণ মতো ময়দা
. প্রয়োজন অনুযায়ী ব্রেড্ক্রাম্ব
. স্বাদ অনুযায়ী নুন
. পরিমাণ মতো সাদা তেল
- পদ্ধতি-
প্রথমে, একটি থালায় মাছ রেখে তাতে লেবুর রস ও গোলমরিচ গুড়ো দিয়ে এপিট ওপিটে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৫ মিনিট। এরপর আগে থেকে তৈরি করে রাখা বাটা মশলা হালকা করে সমানভাবে এপিট ওপিটে লাগিয়ে নিয়ে রেখে দিতে হবে আরও ৫ মিনিট। অন্যদিকে, একটি বাটিতে ২টি ডিম দিয়ে তাতে নুন, গোলমরিচ গুড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর দুটি প্লেট নিন। একটিতে ময়দা ও ওপরটিতে ব্রেড্ক্রাম্ব রাখুন। দুটিতেই নুন ও গোলমরিচ গুড়ো মিশিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে ম্যারিনেট করা মাছ নিয়ে ডিমের গোলায় চুবিয়ে ময়দায় কোট করে তারপর ব্রেড্ক্তাম্ব এ কোট করতে হবে। এই পদ্ধতিটি আপনাকে ২বার করতে হবে। এরপর কোট করে রাখা মাছগুলি শুকনো থালায় রেখে খুন্তি দিয়ে সাইড গুলো একটু চেপে সমান করে ফ্রিজে সেট করতে হবে ১০ মিনিট। অন্যদিকে, কড়াইয়ে সাদাতেল গরম করে তাতে একটা একটা করে ফিশ ফ্রাই ছেড়ে দিন। এরপর লাল লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম কাসন্দি ও স্যালাড এর সঙ্গে পরিবেশন করুন।
২. ডিমের ডেভিল
ডিমের ডেভিল একটি খুব জনপ্রিয় ভারতীয় স্ন্যাক। বিশেষ করে ভারতের পূর্ব রাজ্যগুলিতে এটি বিখ্যাত। দোকান থেকে চপ, কাটলেট কিনতে চাইছেন না। আর কোন সমস্যাই নেই। সন্ধ্যায় চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ডিমের ডেভিল। তাই কোনো চিন্তা নেই বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন এই মুখরোচক।
- উপকরণ-
. ডিম ১০ টি বা পরিমাণমত
. মাটন কিমা ৫০০ গ্রাম
. তিনটি আলু সেদ্ধ
. হলুদ গুঁড়ো ১ চা চামচ
. লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
. গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
. রসুন বাটা ১ টেবিল চামচ
. আদা বাটা ১ চা চামচ
. টমেটো বাটা ২ টেবিল চামচ
. নুন, মিষ্টি স্বাদমতো
. সরষের তেল এক কাপ
. ধনেপাতা কুচি
. ব্রেড্ক্রাম্ব
- পদ্ধতি-
প্রথমে ডিমগুলি সিদ্ধ করে রাখতে হবে। কড়াইতেই সরষের তেল গরম করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পরে সেদ্ধ করা মাটন কিমা এবং সেদ্ধ করা আলু দিয়ে দিতে হবে। নুন, মিষ্টি স্বাদ মত দিতে হবে। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিন। এরপর সেদ্ধ করা ডিমের চারপাশে এই উপাদান দিয়ে গোলগোল করে চপের আকারে তৈরি করে নিতে হবে। হয়ে গেলে একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে রাখুন। এরপর ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড্ক্রাম্ব মাখিয়ে গরম গরম ভেজে নিলেই একেবারে তৈরি হয়ে যাবে মুচমুচে ডিমের ডেভিল। টমেটো সস বা কাসন্দি দিয়ে পরিবেশন করুন।
৩. চিকেন পকোড়া-
চিকেনের যেকোন পদই বাঙালিদের পছন্দের খাবার। দিনের যেকোনও সময়ই চিকেনের পদ থাকলে মনটা একেবারে ভরে যায়। এই চিকেনের অন্যতম পদ হল চিকেন পকোড়া। প্রায় প্রত্যেকেই চিকেন পকোড়া খেতে ভালোবাসি। বাড়ির হঠাৎ কোন পার্টিতে একদম চটজলদি বানানো যায় এটি। গরম চা, কফি অথবা ঠাণ্ডা পানীয় সঙ্গে একটু চিকেন পকোড়া মন ভরিয়ে দেয়।
- উপকরণ
.৫০০ গ্রাম বোনলেস চিকেন
. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
. ৩ টেবিল চামচ লেবুর রস
. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
. ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
. ১ চা চামচ চাট মশলা
. হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
. ১ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো
. হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো
. স্বাদ মত নুন
. ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
. ১ টা ডিম
. ২ টেবিল চামচ টেবিল চামচ বেসন
. প্রয়োজন মত সাদা তেল ভাজার জন্য
. প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য লাগবে পেঁয়াজের স্লাইস আর লেবু
- পদ্ধতি-
প্রথমে একটি বড় বাটিতে চিকেনের টুকরোগুলি দিয়ে তাতে উপরে দেওয়া সব উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে ২০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে । এবার কড়াইয়ে তেল গরম হলে চিকেনের টুকরো গুলি দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি আপনার চিকেন পকোড়া। এরপর সারভিং প্লেটে পেঁয়াজের স্লাইস লেবু আর উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন পকোড়া। এটি খেতেও সুস্বাদু এবং সময়ও কম লাগে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications