Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Thai Soup Recipe : ঘরেই রাঁধুন রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ, রইল রেসিপি
চাইনিজ খেতে কে না ভালবাসে! অনেকেই চাইনিজ রেস্তোরাঁয় খেতে গেলে প্রথমেই স্যুপ অর্ডার করেন। এক বাটি ধোঁওয়া ওঠা গরমাগরম স্যুপ পেট, মন দুই ভরাতে পারে। তবে আপনি চাইলে বাড়িতেও রেস্টুরেন্টের মতো স্যুপ বানাতে পারেন। আজ আমরা আপনাদের জানাব থাই স্যুপের রেসিপি। খুব কম সময়েই তৈরি করা যায় সুস্বাদু এই স্যুপ। তাহলে দেখে নিন বাড়িতে কী ভাবে বানাবেন থাই স্যুপ।

থাই স্যুপ তৈরির উপকরণ
তিনটি ডিমের কুসুম
আধ কাপ চিলি সস
আধ কাপ টমেটো সস
৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
হাফ কাপ মাশরুম
হাফ কাপ মাঝারি সাইজের চিংড়ি
১টি চিকেন ব্রেস্ট (ছোটো ছোটো টুকরো করে রাখবেন)
৪-৫ স্লাইস আদা
নুন ও চিনি স্বাদমতো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
২ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ সয়া সস
২টো স্টিক লেমনগ্রাস
কয়েকটা কাঁচা লঙ্কা
পরিমাণমতো গোলমরিচ গুঁড়ো
আরও পড়ুন : বেঁচে যাওয়া কুমড়ো দিয়েই বানিয়ে ফেলুন গরমাগরম স্যুপ! রইল রেসিপি
থাই স্যুপ তৈরির পদ্ধতি
১) একটি বাটিতে ডিমের কুসুম, চিলি সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার নিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
২) এই মিশ্রণে মাশরুম, চিংড়ি, চিকেন, আদা, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, লেবুর রস, সয়া সস দিয়ে আরও একবার ভাল করে মিশিয়ে নিন। তারপর এতে পাঁচ কাপ জল দিয়ে মিশিয়ে নিন। লেমনগ্রাস কুচি করে দিয়ে দিন এই মিশ্রণে।
৩) এবার গ্যাস জ্বালিয়ে স্যুপটি ফোটান ১৫ মিনিট। ঘন ঘন নাড়তে থাকবেন।
৪) স্যুপ কিছুক্ষণ ফোটার পর কাঁচা লঙ্কা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। আবারও নাড়তে থাকুন। আরও কিছুক্ষণ ফোটান।
৫) চেক করে নেবেন চিকেন ও চিংড়ি সেদ্ধ হয়েছে কিনা। তারপর পরিবেশন করুন গরমাগরম থাই স্যুপ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications