নামমাত্র উপকরণে বানিয়ে নিন চটপটা মিষ্টি আলুর চাট!

Posted By:

স্বাস্থ্যকর সবজির মধ্যে অন্যতম রাঙা আলু (Sweet Potato)। পুষ্টিগুণ ভরপুর এই মিষ্টি আলুতে। অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন এবং মিনারেল, সব কিছুই রয়েছে এতে। ক্যান্সার, হৃদরোগ, এমনকি বার্ধক্য প্রতিরোধের ক্ষেত্রেও সহায়ক রাঙা আলু। ইমিউনিটি বাড়াতেও অত্যন্ত সহায়ক। তাই সুস্থ থাকতে রোজকার ডায়েটে রাখতেই পারেন এই আলু।

তবে শুধু আলু খেতে ইচ্ছে না করলে এর চাট বানিয়ে খেতে পারেন। স্বাদেও যেমন দুর্দান্ত, তেমনই স্বাস্থ্যকর। দেখে নিন কী ভাবে তৈরি করবেন রাঙা আলুর চাট।

Sweet Potato Chaat

রাঙা আলুর চাট তৈরির উপকরণ
৫-৬টা রাঙা আলু, ১ চা চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী বিটনুন ও সাদা নুন, ১ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, স্বাদমতো পাউডার চিনি, ৩ টেবিল চামচ তেঁতুলের চাটনি, একমুঠো ধনে পাতা কুচি, ১ টেবিল চামচ পাতিলেবুর রস।

রাঙা আলুর চাট তৈরির পদ্ধতি
প্রথমে আলু সেদ্ধ করে নিন। আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেবেন। একটি পাত্রে আলু সেদ্ধর সঙ্গে জিরা গুঁড়ো, বিটনুন, সাদা নুন, চাট মশলা এবং চিনি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিন।

গুঁড়ো মশলার সঙ্গে সেদ্ধ আলু মাখানো হলে তাতে তেঁতুলের চাটনি দিন। মিশিয়ে নিন ভালো করে। এর পর লেবুর রস এবং টাটকা ধনে পাতা কুচি ছড়িয়ে আবার একবার মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি রাঙা আলুর চাট! এবার পরিবেশন করুন। তবে মাখানোর সময় খেয়াল রাখবেন আলুর টুকরো যেন গোটা থাকে, ভেঙে না যায়।

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 4, 2023, 23:50 [IST]
X
Desktop Bottom Promotion