মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন সুজির চমচম! দেখে নিন রেসিপি

Posted By:

খাবার পরে একটু মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে বহু বাঙালি বাড়িতে। তবে শুধু খাবার পরেই নয়, বাঙালিরা দিনের যেকোনও সময়েই মিষ্টি খেতে পছন্দ করে। মিষ্টি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। রসগোল্লা, পান্তুয়া, সরভাজা, ক্ষীরকদম, যাইহোক না কেন, চোখের সামনে মিষ্টি দেখলে তা এড়িয়ে চলা কোনও বাঙালি পক্ষে অসম্ভব! আর তা যদি হয় 'চমচম', তাহলে তো কথাই নেই। আজ আমরা আপনাদের একদম নতুন ধরনের চমচমের রেসিপি জানাব, যা তৈরি করতেও বেশি সময় লাগবে না, আর খেতেও খুব টেস্টি। বাড়িতে হঠাৎ কেউ এসে পড়লে অনায়াসেই তাকে খাওয়াতে পারেন এই মিষ্টি।

Sujir Chamcham Recipe

সুজির চমচম তৈরির উপকরণ

হাফ কাপ সুজি

এক কাপ দুধ

নারকেল কোরা - ১/৪ কাপ

চিনির গুঁড়ো - আধা কাপ

এলাচের গুঁড়ো : ১/৪ চা চামচ

পরিমাণমতো ঘি

আরও পড়ুন : চকোলেট বরফি খেয়েছেন কখনও? দেখে নিন বাড়িতেই বানানোর পদ্ধতি

সুজির চমচম তৈরির পদ্ধতি

১) প্রথমে সুজি মিক্সিতে দিয়ে একদম মিহি করে নিন।

২) এরপর গ্যাসে কড়াই বসিয়ে গরম করে তাতে সব সুজি দিয়ে দিন। মাঝারি আঁচে সুজি একটু নেড়ে নিন। এক মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। তবে ভেজে একেবারে লাল করে ফেলবেন না।

৩) এবার তাতে দুধ ঢেলে দিন এবং এক চা চামচ ঘি দিন। কম আঁচে ভালভাবে মিশিয়ে নিন। ঘন ঘন নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন সুজি পুরো দুধটাকে টেনে নিয়েছে এবং ড্রাই হয়ে এসেছে।

৪) তারপর প্যানের চারপাশে ভাল করে সুজি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিন দুই মিনিটের জন্য। গ্যাস অবশ্যই বন্ধ করে দেবেন।

৫) তারপর প্লেটে সুজি ঢেলে হালকা ঠান্ডা করে নিন। তারপর হাত দিয়ে মেখে নিন ভাল করে।

৬) মাখার পর সুজি একেবারে ঠান্ডা হয়ে গেলে তাতে গুঁড়ো চিনি মেশান। নারকেল কোরা ও এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। খুব ভাল করে তালটা মাখবেন।

৭) এবার হাতে ঘি মেখে, তাল থেকে অল্প অল্প করে লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে, তারপর চমচমের মতো লম্বা করে গড়ে নিন।

৮) একটা স্টিলের প্লেটে সামান্য তেল মাখিয়ে নিয়ে তাতে চমচমগুলো রাখুন।

৯) এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে ফুটাতে থাকুন, তার ওপর স্টিলের প্লেটটা রাখুন। ঢেকে দেবেন অবশ্যই। আঁচ বাড়িয়ে রাখবেন। পাঁচ মিনিট হতে দিন।

১০) তারপর নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে চমচমগুলোতে নারকেল কোরা মাখিয়ে নিন। ব্যস তৈরি সুজির চমচম! এার পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion