বাড়িতে বসে কন্টি খাবার বানান, রেস্তোরাঁর ঢংয়ে

Posted By:
বাড়িতে বসে কন্টি খাবার বানান, রেস্তোরাঁর ঢংয়ে
কন্টিনেন্টাল খাবারে মন টানছে। এদিকে মাসের শেষ, পকেট টান। রেস্তোরাঁয় গেলে পকেট কাটা যাবেই যাবে। চিন্তা কী। সহজে বাড়িতে বানান কন্টি খানা। মন ভোলান কর্তার।

স্টাফড চিকেন রোল উইথ কর্ন অ্যান্ড স্পিনাচ (৪ জনের জন্য)


উপকরণ

চিকেন ব্রেস্ট ২টি
পালং স্রেডেড (লম্বা পাতলা করে কাটা) ২ কাপ
রসুন কুচি ১ টেবিল চামচ
সুইটকর্ন ২ টেবিল চামচ
গ্রেটেড চিজ ৩/৪ কাপ
মাসরুম কুচি ১/২ কাপ
নুন স্বাদমতো
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
মাখন ৫০ গ্রাম

প্রণালী
চিকেন ব্রেস্ট পিস দুটি ভাল করে ধুয়ে পাতলা কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিন। এবার মাংসের মসৃণ দিকটা উপরের দিকে করে রাখুন। একটা ফুড স্টেক হ্যামার বা সমানতলের বাটি দিয়ে হালকা করে ব্রেস্টগুলিকে পেটাতে থাকুন। যাতে ব্রেস্টগুলি আকারে ছড়িয়ে যায় ও পাতলা হয়ে যায়। এবার এতে স্বাম মতো নুন ও মরিচ লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।

একটা ফ্রাইং প্যানে ২ চামচ মাখন নিন। মাখনটা গলে গেলে আঁচ কমিয়ে রসুন কুচি দিয়ে দিন। রসুন ভাল করে ভাজুন। হালকা সোনালি রং ধরলে তাতে মাসরুম ও কর্ণ মিলিয়ে ১ মিনিট নাড়া চাড়া করুন। এরপর ভাল করে ধোয়া পালং পাকাগুলি দিয়ে দিন। নুন-মরিচ স্বাদ মতো দিয়ে দিন। হাল্কা চিনিও দিতে পারেন স্বাদ ব্যালেন্স করার জন্য।

সব উপকরণগুলি ভালভাবে রান্না হয়ে গেলে, শুকনো করে মিশ্রণটা নামিয়ে নিন। নামানোর পর এতে চিজ মিশিয়ে ভাল করে মেখে নিন।

এবার চিকেন ব্রেস্টের মধ্যে এই মিশ্রণটা দিয়ে মাংসটার একটা রোল বানিয়ে নিন। সুতো দিয়ে রোলটাকে বেঁধে দিন। যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। প্রয়োজনে রোলের মাথা দুটো টুথ পিক দিয়ে আটকে দিন।

একটা তাওয়া গরম হতে দিন গ্যাসে। গরম হয়ে গেলে উচ্চতাপেই তাওয়াতে রোলগুলি দিয়ে সোনালী করে স্যালো ফ্রাই করে নিন। এক মিনিটের বেশি ভাজবেন না।

মাইক্রোওভেনকে কনভেকশন মোডে ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট প্রি হিট করুন। এবার বেকিং ডিসে ভাল করে মাখন লাগিয়ে নিন। তাতে রোলগুলি দিয়ে ১৫ মিনিট বেক করে নিন। এর পর বের করে ৫ থেকে ১০ মিনিট রেস্টিং টাইম দিন। সুতো ও টুথপিক খুলে ধারালো ছুড়ি দিয়ে পিস পিস করে কাটুন।

সার্ভিং প্লেটে স্টাফড চিকেনের পিসগুলো রাখুন। উপর থেকে মেল্টেড বাটার বা বেকিং ট্রে তে লেগে থাকা চিকেন ফ্লেভারড মাখনটা ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion