Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেস্তোরাঁ স্টাইলের স্পাইসি রুই মাছ ভাজা, বানিয়ে ফেলুন আজই!
রুই মাছ এমনিতেই বাঙালিদের বেশ পছন্দের মাছ। রুই মাছের ঝোল-ঝাল অথবা ভাজা বাঙালি বাড়ির খুব সাধারণ খাবার। সপ্তাহে এক, দুই দিন তো রুই মাছ হবেই হবে। মাছের তরকারির থেকে মাছ ভাজা খেতে সকলেই বেশি ভালবাসে। বেশিরভাগ সময় আমরা নুন, হলুদ মাখানো মাছ ভাজাই খেয়ে থাকি। কিন্তু স্পাইসি রুই মাছ ভাজা কখনও বাড়িতে বানিয়েছেন? একবার ট্রাই করে দেখতেই পারেন কিন্তু।

উপকরণ
৪ পিস রুই মাছ
আদা ও রসুন বাটা
নুন স্বাদমতো
হলুদ গুঁড়ো পরিমাণমতো
২ টেবিল চামচ লেবুর রস
৩ টেবিল চামচ জল ঝরানো দই
আধা টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
২ টেবিল চামচ চালের গুঁড়ো
ভাজার জন্য পরিমাণমতো তেল
১ টেবিল চামচ বেসন
আরও পড়ুন : এই ভাবে রান্না করুন পাঁঠার মেটে চচ্চড়ি, আঙুল চাটবেন বাড়ির সবাই!
তৈরির পদ্ধতি
১) রুই মাছের পিসগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
২) একটি বাটিতে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, টক দই, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন আর খুব সামান্য জল নিয়ে সব উপকরণ একসঙ্গে ভাল করে মাখিয়ে নিন।
৩) এবার মাছের পিসগুলো মশলায় ভাল করে ম্যারিনেট করুন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
৪) এর পর কড়াইতে তেল গরম করে এক এক করে সব মাছ দিয়ে ভাল করে ভেজে নিন। ১০-১৫ মিনিট পর মাছের এক পিঠ উল্টে অন্য পিঠ ভাজুন।
৫) মাছ ভাল করে ভাজা হলে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications