Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Makar Sankranti Special: এই পৌষ পার্বণে পাতে পড়ুুক ঝাল ঝাল পোয়া পিঠে, দেখে নিন কী ভাবে বানাবেন
পিঠে-পুলির উৎসব চলেই এল। ছাঁচের পিঠে, গোকুল পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, তেলের পিঠে, নলেন গুড়ের পায়েশ - এই সময়টা নানা স্বাদের পিঠে-পায়েশের গন্ধে ম ম করে চারিদিক। আর, ঠান্ডা আবহাওয়ায় গরম গরম পিঠে খেতেও কিন্তু মন্দ লাগে না! অনেকে আবার বাসি পিঠে খেতে বেশি পছন্দ করেন। বেশিরভাগ পিঠেই মিষ্টি স্বাদের হয়। তাই, ইদানীং ডায়াবেটিসের সমস্যা আর ওজন বাড়ার ভয়ে মিষ্টি পিঠেয় কামড় বসাতে ভয় পান অনেকেই। কিন্তু পিঠে না খেলে পৌষ পার্বণের উদযাপন হবে কী করে! এ বছর আর মিষ্টি নয়, পাতে পড়ুক ঝাল ঝাল পোয়া পিঠে। সুগারের রোগীরা অনায়াসেই খেতে পারেন এই পিঠে। দেখে নিন ঝাল পিঠে তৈরির প্রণালী।

উপকরণ
৫০০ গ্রাম চাল
৩-৪টে ডিম
ধনে পাতা কুচি
১ টেবিল চামচ চিকেন মশলা
কাঁচা লঙ্কা কুচি পরিমাণমতো
আধ কাপ পেঁয়াজ কুচি
আধ চা চামচ হলুদ গুঁড়ো
পরিমাণ মতো সাদা তেল
স্বাদ অনুযায়ী লবণ
আরও পড়ুন: পৌষ পার্বণে বাড়িতে বানিয়ে ফেলুন এই ৮ ধরনের পিঠেপুলি, রইল রেসিপি
তৈরির পদ্ধতি
১) সারা রাত চাল ভিজিয়ে রেখে দিন। পরদিন সকালে মিহি করে বেটে নিন ভেজানো চাল।
২) বড় বাটিতে চাল বাটা, ডিম, চিকেন মশলা, কাঁচা লঙ্কা কুচি, নুন, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি আর সামান্য জল নিন। সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। ৭-৮ ঘণ্টা এই মিশ্রণটি ঢাকা দিয়ে রাখুন।
৩) আট ঘণ্টা পর কড়াইয়ে তেল গরম করতে বসান। তেল গরম হলে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলে ছাড়তে থাকুন। পিঠের দুই পিঠ খুব ভালো করে ভাজুন।
৪) সবকটি পিঠে ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications