Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুখরোচক কিছু থেকে ইচ্ছে করছে? বানিয়ে ফেলুন সুস্বাদু কর্ন চাট, দেখে নিন রেসিপি
ফুচকা, চুড়মুড়, ঘটি গরম, টক জল দিয়ে ঘুঘনি, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের চাট, এই জাতীয় মুখরোচক খাবার খেতে ছোটো-বড়ো সকলেই পছন্দ করে! কিন্তু এখন করোনার কারণে রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে রাস্তার খাবার একেবারেই এড়িয়ে চলতে হচ্ছে। তবে তাই বলে তো আর মুখরোচক খাবারে ইতি টানা যায় না!
তাই এবার স্বাস্থ্যকর সুইট কর্ন দিয়েই বানাতে পারেন সুস্বাদু মশলাদার চাট। এটি খেতে যেমন সুস্বাদু, সেই সঙ্গে পুষ্টিকরও। ভুট্টাতে পটাশিয়াম, ফোলেট, ভিটামিনের মতো পুষ্টি উপাদান রয়েছে। এতে থাকা ফাইবার আমাদের হজম শক্তিও বাড়াতে সাহায্য করে। তাহলে ঝটপট রেসিপি দেখে চটপট বানিয়ে ফেলুন সুইট কর্ন চাট।

কর্ন চাট তৈরির উপকরণ
১ কাপ সুইট কর্ন
১ টেবিল চামচ টমেটো কুচি
১ টেবিল চামচ পেঁয়াজ কুচি
হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো
হাফ চা চামচ জিরে গুঁড়ো
আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
হাফ চা চামচ চাট মশলা
পরিমাণমতো বিট লবণ
পরিমাণমতো কাঁচা লঙ্কা কুচি
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ লেবুর রস
কর্ন চাট তৈরির পদ্ধতি
১) একটি পাত্রে সুইট কর্ন নিয়ে তার সঙ্গে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা, বিট নুন দিয়ে ভাল করে মেখে নিন।
২) তারপর তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে আবার ভাল করে মাখুন।
৩) সবশেষে, পরিবেশন করার আগে উপর একটু পাতিলেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন। লেবুর রস মাখিয়েও দিতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications