Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে ফেলুন স্পাইসি ব্রেড অমলেট, দেখে নিন রেসিপি
সবচেয়ে সোজা এবং সুস্বাদু ব্রেকফাস্ট হল অমলেট। আর তৈরি করতেও বেশি সময় লাগে না। তবে এর সাথে যদি পাউরুটি যোগ করেন তাহলে খেতে মন্দ লাগবে না! এককথায় যাকে বলে ব্রেড অমলেট।
সকালের জলখাবার হোক বা বিকেলের নাস্তা, ব্রেড অমলেট যেকোনও সময়েই হিট। তৈরি করতেও বেশি সময় লাগে না। তাহলে ঝটপট দেখে নিন রেসিপিটি।

স্পাইসি ব্রেড অমলেট তৈরির উপকরণ
৪টো ডিম
২টে স্লাইস ব্রেড
পরিমাণমতো মাখন
ধনে পাতা কুচি ২ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি ১ চা চামচ
হাফ কাপ পেঁয়াজ কুচি
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
হাফ চা চামচ লঙ্কা গুড়ো
প্রয়োজনমতো নুন
স্পাইসি ব্রেড অমলেট তৈরির পদ্ধতি
১) প্রথমে প্যানে মাখন গরম করে তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন দিয়ে হালকা ভেজে নিন।
২) একটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে ভেজে রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে ভাল করে মেশান।
৩) গ্যাসে প্যান বসিয়ে তাতে মাখন দিন। মাখন গলে যাওয়ার পর এবার ওই মিশ্রণে পাউরুটির উভয় দিক ভাল করে ডুবিয়ে প্যানের ঠিক মাঝখানে রাখুন।
৪) পাউরুটির উপরে ডিমের মিশ্রণ কিছুটা দিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে দিন।
৫) কিছুক্ষণ পর পাউরুটি ঢাকনা খুলে পাউরুটি উল্টে দিন। তারপর সেই দিকেও ডিমের মিশ্রণ কিছুটা দিয়ে ঢাকা দিয়ে দিন।
৬) এভাবে পাউরুটির উভয় দিক ভাল করে ভাজা হয়ে গেলে তুলে নিন। এক এক করে পাউরুটি নিয়ে একই নিয়মে তৈরি করুন স্পাইসি ব্রেড অমলেট।
৭) সসের সাথে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications