Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
এবার খেয়ে দেখুন কলার চিপস, দেখুন রেসিপি
চিপস খেতে তো আমরা প্রত্যেকেই ভালবাসি, বিশেষ করে বাচ্চারা। সিনেমা দেখতে গেলে বা ঘুরতে গেলে সাথে আর কিছু নাই থাকুক, চিপস থাকবেই থাকবে! আমরা বেশিরভাগই আলুর বিভিন্ন ধরনের চিপস খেয়ে থাকি। কিন্তু কলার চিপস কি কখনও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। কম খাটনিতে মুখরোচক খাবার হল কলার চিপস। দেখে নিন রেসিপি -

কলার চিপস তৈরির উপকরণ
কাঁচ কলা তিনটি
হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো
হাফ চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার
হাফ চা চামচ হলুদ গুঁড়ো
এক চা চামচ লবণ
এক টেবিল চামচ সাদা তেল
আরও পড়ুন : নিউ ইয়ার পার্টির জন্য বানিয়ে ফেলুন চিকেন কিমা কুলচা, রইল রেসিপি
কলার চিপস তৈরির পদ্ধতি
১) প্রথমে কলাগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর খোসা ছাড়িয়ে গোল গোল করে পাতলা করে কেটে নিন।
২) এবার কলাগুলো বেশ কিছুক্ষণ হলুদ-লবণ জলে ভিজিয়ে রাখুন। তারপর সেগুলি একটি শুকনো কাপড়ে রেখে জল শুষে নিন।
৩) তারপর একটি পাত্রে কলার টুকরোগুলো রাখুন এবং তাতে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ড্রাই ম্যাঙ্গো পাউডার এবং তেল দিয়ে ভালভাবে মেশান।
৪) এবার কড়াইতে তেল দিয়ে গরম করুন। তারপর তাতে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিন।
৫) ভালভাবে ভাজুন এবং হালকা বাদামী হয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।
আও পড়ুন : ব্রেকফাস্টের জন্য এবার বানিয়ে ফেলুন স্প্যানিশ অমলেট, দেখুন রেসিপি
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications