পৌষ পার্বণের মেনুতে থাক ঐতিহ্যের সরুচাকলিও, রইল রেসিপি

Posted By:

দোরগোড়ায় পৌষ সংক্রান্তি। বাঙালির ঘরে ঘরে এখন পিঠেপুলির সমারোহ। পিঠে-পায়েশ, নলেন গুড়ের গন্ধে ম ম করছে চারিদিক। পাটিসাপ্টা, গোকুলপিঠে, আস্কেপিঠে, পুলিপিঠে এ সব তো আছেই। এর সঙ্গে বানিয়ে ফেলুন সরুচাকলিও। পিঠে বানাতে যতটা ঝক্কি, সরুচাকলি বানানো ততটাই সহজ। নলেন গুড় দিয়ে সরুচাকলি খাওয়ার মজাই আলাদা! শিখে নিন এর রেসিপি।

সরুচাকলির উপকরণ

দুই গোবিন্দভোগ চাল, এক কাপ কলাইয়ের ডাল, এক চামচ মৌরি, ভাজার জন্য ঘি, নলেন গুড়।

soru chakli recipe

সরুচাকলি রান্নার পদ্ধতি

দু'টি আলাদা পাত্রে চাল ও ডাল ভিজিয়ে রাখুন অন্তত দুই ঘণ্টা। ঘণ্টা দু'য়েক পর জল ছেঁকে চাল ও ডাল একসঙ্গে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিন মিহি করে। এতে মৌরি মিশিয়ে নেবেন। একটি পাতলা ব্যাটারের জন্য যতটা প্রয়োজন ততটুকু জল যোগ করুন এবং মিশ্রণটিকে এক বার ফেটিয়ে নিন ভালো করে।

মাঝারি আঁচে তাওয়া গরম করে নিন। সিলিকন ব্রাশ ব্যবহার করে তাওয়ার উপর ঘি ব্রাশ করুন। ঘি গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার তাওয়াতে দিন। তারপর হাতার পিছন দিক দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিন। অনেকটা ধোসার তৈরির করার মতো।

পৌষ পার্বণে বাড়িতে বানিয়ে ফেলুন এই ৮ ধরনের পিঠেপুলি, রইল রেসিপি

চাকলির উপর খুব অল্প ঘি ছড়িয়ে দিন। একটা দিক হয়ে গেলে স্প্যাটুলা ব্যবহার করে চাকলি উল্টে দিন। দুই পিঠ ভালো ভাবে সেঁকে নিলেই তৈরি সরুচাকলি। নলেন গুড় দিয়ে সরুচাকলি খেতে খুবই ভালো লাগে। আপনি চাইলে আলুর দম বা আলুর তরকারি দিয়েও খেতে পারেন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion