Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
দুপুরের ভোজ জমিয়ে হোক সর্ষে কইয়ের সঙ্গে, দেখে নিন রেসিপি
মাছ ছাড়া বাঙালির ভোজন ঠিক সম্পূর্ণ হয় না, সে যতই রাজকীয় খাবার থাক না কেন! আর যদি পাতে পড়ে কই মাছ, তাহলে তো আর কথাই নেই। বাঙালির প্রিয় মাছের তালিকায় পাবদা, পার্শে, ভেটকি, ইলিশ, চিংড়ির মতো কইকেও দেওয়া হয়েছে কদর। সাধারণত বাঙালি বাড়িতে তেল কই বা কই মাছের ঝাল বেশি খাওয়া হয়ে থাকে। আজ শিখে নেওয়া যাক সুস্বাদু সাবেকি পদ সর্ষে কই। বাড়ির খুদে থেকে বুড়ো, সবাই চেটেপুটে খাবে জিভে জল আনা এই পদ।

সর্ষে কই তৈরির উপকরণ
৫-৬টা কই মাছ
কয়েকটা কাঁচা লঙ্কা
আধা চা চামচ হলুদ গুঁড়ো
সামান্য কালো জিরা
আধা কাপ সর্ষে বাটা
স্বাদ অনুযায়ী নুন
পরিমাণমতো সর্ষে তেল
আরও পড়ুন: পাতুরি মানেই কি শুধু ইলিশ কিংবা ভেটকি? বানাতে পারেন কই মাছ দিয়েও
সর্ষে কই তৈরির পদ্ধতি
১) কই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিন। মাছে নুন, হলুদ মাখিয়ে রাখুন কিছুক্ষণ।
২) কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিন।
৩) ওই তেলেই কালো জিরা ফোড়ন দিন।
৪) এর পর সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে কষিয়ে নিতে হবে।
৫) মশলা ভালো ভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিন ভাজা কই মাছগুলো।
৬) মাছগুলো মশলার মধ্যে ভালো ভাবে মাখানো হলে আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিন। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা লম্বা করে চিরে দিয়ে দেবেন।
৭) ঝোল ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা সর্ষে কই।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications