Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের শিমের ভর্তা, রইল রেসিপি
শীতকালীন সবজির মধ্যে অন্যতম হল শিম। শিম দিয়ে কেবল সুস্বাদু রান্নাই হয় না, পাশাপাশি এর মধ্যে প্রচুর গুণও রয়েছে। শিমে প্রচুর পরিমানে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল থাকে। ক্যালরির পরিমাণও বেশ কম। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের পরিচর্চাতেও দারুণ উপকারী এই শিম।
শিম অনেকরই প্রিয় নয়। তরকারিতে শিম পড়লে তা বাদ দিয়ে খান। কিন্তু এই শিম দিয়েই যদি ভর্তা বানিয়ে ফেলেন, তাহলে বাড়ির বাচ্চা থেকে বুড়ো সব্বাই খাবে চেটেপুটে! দেখে নিন কী ভাবে বানাবেন শিমের ভর্তা।

উপকরণ
৩০০ গ্রাম শিম
একটা বড় সাইজের পেঁয়াজ কুচি
৮-১০ কোয়া রসুন থেঁতো
সামান্য কালো জিরা
২-৩টে শুকনো লঙ্কা
কয়েকটা চেরা কাঁচা লঙ্কা
ধনে পাতা কুচি
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো হলুদ গুঁড়ো
আরও পড়ুন : ঝিঙে ভর্তাতেই নিমেষে সাবাড় হবে এক থালা ভাত, কী ভাবে রাঁধবেন? দেখুন রেসিপি
তৈরির পদ্ধতি
১) শিম ভাল করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে ফেলুন। শিমের উপরের আঁশটা তুলে ফেলে দেবেন।
২) কড়াইতে জল আর লবণ দিয়ে শিম সিদ্ধ হতে দিন।
৩) শিম সিদ্ধ হলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিন।
৪) কড়াইতে সর্ষে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন।
৫) তারপর রসুন দিয়ে হালকা ভেজে নিন।
৬) রসুনের রঙ পরিবর্তন হলে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ ভেজে নিন।
৭) পেঁয়াজের রঙ পরিবর্তন হলে শিমের পেস্ট ও সামান্য জল দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন সবকটি উপকরণ।
৮) তারপর লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। জল একেবারে শুকিয়ে গেলে দিয়ে দিন ধনে পাতা কুচি।
৯) আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব উপকরণ মিশিয়ে নিন ভাল করে। ব্যস, তৈরি আপনার শিম ভর্তা! গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু শিম ভর্তা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications