Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সাগুর পরোটা খেয়েছেন কি? দেখুন তৈরির রেসিপি
পরোটার মধ্যে বেশ জনপ্রিয় আলুর পরোটা। লাঞ্চ, ডিনার, বাড়িতে কোনও অতিথি এলে কিংবা বিকেলের টিফিনেও আমরা অনেক সময় আলুর পরোটা খেয়ে থাকি। কিন্তু সাগুর পরোটা খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন, তবে একবার টেস্ট করে দেখতেই পারেন! আজ আমরা আপনাদের জানাব সাগুর পরোটা তৈরির রেসিপি। সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় এটি। তাহলে দেখে নিন রেসিপিটি -

সাগুর পরোটা তৈরির উপকরণ
১ কাপ সাগু
২টো সিদ্ধ আলু
৩ চামচ চিনাবাদাম
১/২ চামচ আদা কুচি করে নিন
ধনে পাতা কুচি
১/২ চামচ জিরে গুঁড়ো
স্বাদমতো লবণ
১ চামচ লেবুর রস
১ চামচ চিনি
পরিমাণমতো তেল
সাগু পরোটা তৈরির পদ্ধতি
১) সর্বপ্রথমে, সাগু ধুয়ে ৩-৪ ঘণ্টা জলে দিয়ে ভিজিয়ে রাখুন।
২) পরোটা তৈরি করতে এবার আলু চটকে নিন এবং এতে সাগু দিয়ে ভাল করে মেশান।
৩) এবার এতে জিরে গুঁড়ো, চিনাবাদাম, ধনে পাতা, আদা কুচি, লেবুর রস, চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ মেশান। এবার সমস্ত উপকরণ ভাল করে মেশান এবং ময়দার মতো মাখুন।
৪) এবার এই মিশ্রণের কিছুটা অংশ নিয়ে আপনার হাতের মাঝখানে রেখে চ্যাপ্টা করে রুটির মতো করে বেলে নিন।
৫) এবার গ্যাসে পাত্র গরম করুন। গরম পাত্রে রুটি দিয়ে দু'দিকে হালকা তেল লাগিয়ে ভাল করে সেঁকে নিন।
৬) এবার গরম গরম পরোটা রাইতার সাথে পরিবেশন করুন।
আরও পড়ুন : আজই বানিয়ে ফেলুন পটলের দোলমা, দেখুন রেসিপি
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications
