Rice Pakora Recipe : বাসি ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া, দেখে নিন পদ্ধতি

Posted By:

সন্ধ্যার পর থেকে এখন হালকা হালকা ঠান্ডার আমেজ। এই সময় ধোঁওয়া ওঠা চায়ের সঙ্গে মনটা খুব চপ, পকোড়া করে ওঠে। অথচ রান্নাঘরে চপ, পকোড়া বানানোর কোনও সরঞ্জাম নেই। দোকান থেকে কিনে আনাও সব সময় সম্ভব নয়। তাহলে কী করবেন?

দুপুরের বেচে যাওয়া ভাত আছে তো? ব্যস, তাহলে আর সময় নষ্ট না করে ফটাফট বানিয়ে ফেলুন ভাতের পকোড়া। অবাক হচ্ছেন! বাসি ভাত দিয়ে তৈরি এই মুচমুচে পকোড়া একবার খেলে ভুলতেই পারবেন না!

Rice Pakora Recipe

ভাতের পকোড়া তৈরির উপকরণ

২ কাপ ভাত

হাফ কাপ বেসন

কয়েকটা কাঁচা লঙ্কা কুচি

দেড় ইঞ্চি আদা কুচি

একটা পেঁয়াজ কুচি

পরিমাণমতো ধনে পাতা কুচি

১ চা চামচ চাট মশলা

স্বাদমতো নুন

আরও পড়ুন : বিকেল হলেই মুখরোচক কিছু খেতে মন চায়? বানিয়ে ফেলুন পাউরুটির পকোড়া

ভাতের পকোড়া তৈরির পদ্ধতি

১) একটি বাটিতে ভাত, বেসন, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা ও নুন নিয়ে হাত দিয়ে ভাল করে মেখে নিন সব উপকরণ। সব উপাদান একসঙ্গে মাখা হয়ে গেলে মিশ্রণটি এক সাইডে রাখুন। মনে রাখবেন, মিশ্রণ টাইট হয়ে গেলেও জল দেবেন না। এতে স্বাদ নষ্ট হয়ে যাবে।

২) কড়াইতে তেল গরম করতে দিন। তেল যতক্ষণ গরম হচ্ছে, তখন মেখে রাখা ভাত থেকে অল্প অল্প করে নিয়ে নিজের পছন্দ মতো পকোড়ার শেপ দিন।

৩) এবার গরম তেলে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভাতের পকোড়া!

৪) চা, কফির সঙ্গে কিংবা টমেটো সস আর স্যালাড দিয়ে জমিয়ে উপভোগ করুন মুচমুচে পকোড়া।

[ of 5 - Users]
Story first published: Saturday, October 29, 2022, 19:29 [IST]
X
Desktop Bottom Promotion