Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাসি ভাত ফেলে না দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন কাটলেট! রইল রেসিপি
কথাতেই আছে, 'ভেতো বাঙালী'। সামনে এক থালা ধোঁয়া ওঠা ভাত থাকলে বাঙালীর আর কোনও দিকে নজর থাকে না! খাওয়ার পরে ভাত বেঁচে গেলে কখনও আমরা ফ্রিজে তুলে রাখি, আবার কখনও নতুন করে ভাত রান্নার সময়ই তা মিশিয়ে দিই। এবার সেই বেঁচে যাওয়া ভাত দিয়েই তৈরি করুন মজাদার কাটলেট। তাহলে জেনে নিন, বাসি ভাত দিয়ে কী ভাবে মুচমুচে কাটলেট তৈরি করবেন।

উপকরণ
এক কাপ সাদা ভাত
আধা কাপ সেদ্ধ ভুট্টা
২ টেবিল চামচ সুজি
সামান্য হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো সাদা তেল
১টি বড় পেঁয়াজ
১ চা চামচ রসুন বাটা
১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ ধনে গুঁড়া
আরও পড়ুন : রেস্টুরেন্টের ধাঁচে বাড়িতেই বানান চিকেন ফ্রায়েড রাইস, দেখে নিন রেসিপি
তৈরির পদ্ধতি
১) প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ। তারপর রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ রঙ না পাল্টানো পর্যন্ত ভাজুন।
২) এবার ওই প্যানেই ভুট্টা মাখা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ দিয়ে কয়েক মিনিট রান্না করুন। সেদ্ধ ভুট্টা আগেই বেটে রাখবেন।
৩) অন্য একটি পাত্রে ভাত চটকে নিন। তাতে ভুট্টার মিশ্রণ ও রোস্টেড সুজি ভাল করে মাখিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
৪) অল্প অল্প করে ভাতের মিশ্রণ নিয়ে গোল করুন, তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন। একেবারে টিক্কির আকারে তৈরি করুন।
৫) কড়াইতে তেল গরম করে সবকটা টিক্কির দু'দিক ভাল করে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন।
৬) এবার টমেটো সস ও পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন ভাতের কাটলেট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications