পনিরের একঘেয়ে তরকারি ভাল লাগছে না? চেখে দেখুন জিভে জল আনা রেশমী পনির!

Posted By:

পনির কেবল নিরামিষাশীদেরই নয়, আমিষাশীদেরও অতি পছন্দের খাবার। বাচ্চা থেকে বুড়ো, সকলের স্বাস্থ্যের জন্যই বেশ উপকারী পনির। এর মধ্য়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালশিয়াম, যা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

পালক পনির, শাহী পনির, পনির টিক্কা, পনির রোল, পনির দো পেঁয়াজা, নাম শুনলেই জিভে জল আসে। এবার চেখে দেখুন জিভে জল আনা রেশমী পনির। যাঁরা পনির ভালবাসেন, তাঁদের তো ভাল লাগবেই। আর যাঁরা অতটাও পছন্দ করেন না, তাঁরাও আঙুল চেটে খাবেন। তাহলে দেখে নিন, কী ভাবে তৈরি করবেন রেশমী পনির।

Reshmi Paneer Recipe

উপকরণ
৫০০ গ্রাম পনির, পরিমাণমতো সাদা তেল, ১টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১ চা চামচ গোটা জিরে, লাল হলুদ সবুজ ক্যাপসিকাম, ১টি মাঝারি মাপের টমেটো, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ২ চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, টমেটো পিউরি, স্বাদমতো নুন, ২ চা চামচ লঙ্কা গুঁড়ো, কাজুবাদাম বাটা, ১/৪ কাপ টক দই, ধনেপাতা কুচি, ফ্রেশ ক্রিম, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো।

প্রণালী
পনির লম্বা লম্বা করে কেটে নেবেন। কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। তারপর আদা ও রসুন বাটা দিয়ে ভেজে নিন কিছুক্ষণ। একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন। কাজুবাদাম বাটা, টক দই দিয়ে একটু নাড়াচাড়া করুন। এবার এতে দিয়ে দিন টমেটো পিউরি। মশলার সঙ্গে মেশান ভাল করে।

টমেটো এবং ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে কড়াইতে দিয়ে দিন। এর সঙ্গে কেটে রাখা পনিরগুলোও দিয়ে দেবেন। ফ্রেশ ক্রিম, স্বাদ মতো নুন ও গরম মশলা গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে সব উপকরণ মিশিয়ে নিন। খানিকক্ষণ রান্না করার পর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। আরও একবার ভাল করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিন। পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন রেশমী পনির।

[ of 5 - Users]
Story first published: Monday, June 12, 2023, 15:20 [IST]
X
Desktop Bottom Promotion