Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Rajma Kebab Recipe : জিভে জল আনা রেসিপি রাজমা কাবাব, বানিয়ে ফেলুন বাড়িতেই
চিকেন হোক বা মাছ, স্টাটার হিসেবে যে কোনও কাবাব বা কাটলেটের জুড়ি মেলা ভার! আট থেকে আশি সকলেই পছন্দ করেন কাবাব, কাটলেট খেতে। কিন্তু যারা মাছ-মাংস পছন্দ করেন না, তাদের কি কাবাব খাওয়া বন্ধ! না, চিন্তার কোনও কারণই নেই। মূলত তাদের জন্যই আজ আমরা নিয়ে এসেছি রাজমা কাটলেট বা রাজমা কাবাব। ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই পদটি। তাহলে জেনে নিন, রাজমা কাটলেট বা রাজমা কাবাবের রেসিপি -

উপকরণ
সাদা রাজমা - ১০০ গ্রাম
লাল রাজমা - ১০০ গ্রাম
২টো সেদ্ধ আলু
পরিমাণমতো সাদা তেল
ধনে পাতা কুচি
হাফ ইঞ্চি আদা বাটা
কাঁচা লঙ্কা কুচি
চাট মশলা - ১ চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
জিরে গুঁড়ো - ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো - আধা চা চামচ
গরম মশলা গুঁড়ো - আধা চা চামচ
স্বাদ অনুযায়ী লবণ
আরও পড়ুন : বাসি ভাত ফেলে না দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন কাটলেট! রইল রেসিপি
তৈরির পদ্ধতি
১) কুকারে রাজমার সঙ্গে জল ও নুন দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ রাজমা থেকে জল ঝরিয়ে নিন। তারপর মিক্সিতে পিষে নিন।
২) আলু চটকে তার সঙ্গে রাজমা পেস্ট, ধনে পাতা কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন দিয়ে ভাল করে সবকটি উপকরণ মাখিয়ে নিন।
৩) হাতে একটু তেল মেখে নিন। রাজমার মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে গোল করুন, তারপর সামান্য চ্যাপ্টা করে নিন।
৪) প্যানে তেল গরম করে এক একটা কাটলেট দিয়ে ভেজে নিন ভাল ভাবে। কাটলেটের উভয় পিঠ গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নিন।
৫) এবার পুদিনা চাটনি ও টমেটো সস সহযোগে পরিবেশন করুন রাজমা কাটলেট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications