Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Prawn Manchurian Recipe: চিকেন মাঞ্চুরিয়ান তো অনেকে খেলেন, এবার চেখে দেখুন চিংড়ি মাঞ্চুরিয়ান!
কাঁটা বাছার ঝামেলা নেই, আর খেতেও অসাধারণ। তাই তো ছোটো থেকে বড়, সকলেরই খুব পছন্দের খাবার চিংড়ি। এমনকী যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও অনেকেই চিংড়ি অত্যন্ত ভালবাসেন। কিন্তু চিংড়ি বাড়িতে এলেই হয় মালাইকারি, আর না হয় ভাপা বা সর্ষে বাটা দিয়ে ঝাল! এ বার পাতে পড়ুক ভিন্ন স্বাদের চিংড়ি। খুব কম উপকরণেই বানিয়ে ফেলুন জিভে জল আনা চিংড়ি মাঞ্চুরিয়ান।
চিংড়ি মাঞ্চুরিয়ানের উপকরণ
২৫০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি, একটা ডিম, ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ১
টেবিল চামচ রেড চিলি সস, ১ টেবিল চামচ টমেটো সস, ১ চা চামচ সয়া সস,
স্বাদমতো নুন ও চিনি, ১ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, অর্ধেক কাপ
জল।

চিংড়ি মাঞ্চুরিয়ান বানানোর পদ্ধতি
চিংড়ির খোসা ছাড়িয়ে ভাল ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে চিংড়ি
মাছের সঙ্গে ডিম, কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে মাখিয়ে নিন। ফ্রাইং
প্যানে তেল গরম করে চিংড়িগুলো লাল করে ভেজে তুলে নিন।
অন্য একটি কড়াইয়ে তেল গরম করে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি ও পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিন। রেড চিলি সস, টমেটো সস, সয়া সস, নুন, চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর পর আধা কাপ জল আর সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে মিনিট দুয়েক রান্না করুন। হাতা দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করবেন।
গ্রেভি ফুটে গেলে চিংড়ির পকোড়াগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিন ভাল ভাবে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন চিংড়ির মাঞ্চুরিয়ান!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications