Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চটজলদি রেঁধে নিন মুখরোচক পটলের কোর্মা, রইল রেসিপির হদিশ
পটল অনেকেরই খুব অপছন্দের সবজি! বিশেষত বাড়ির বাচ্চাদের। কিন্তু সেই পটলেরই যখন দোরমা, পটল পোস্ত অথবা পটল চিংড়ি করা হয়, তখন কিন্তু এক থালা ভাত একেবারে চেটেপুটে সাফ হয়ে যায়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এরকমই এক অতি সুস্বাদু রেসিপি, পটলের কোর্মা। আট থেকে আশি সকলেই খাবে হাসি মুখে! তাহলে দেখে নিন, কী ভাবে বানাবেন পটলের কোর্মা।

উপকরণ
৩০০ গ্রাম পটল, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, পোস্ত
বাটা, চারমগজ বাটা, আদা ও রসুন বাটা, কাজুবাদাম বাটা, হলুদ গুঁড়ো,
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গরম মশলা
গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি ও নুন, ঘি, সাদা তেল।
বানানোর পদ্ধতি
পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। পটলের গায়ে একটু করে চিরে দেবেন, তাতে
মশলা ঢুকবে ভাল ভাবে। তেল গরম করে পটলে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে
নিন। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজার
পর পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ ভাজা হলে আদা ও রসুন বাটা দিয়ে দু'মিনিট
মতো ভেজে নিন।
এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও চিনি দিয়ে মিশিয়ে নিন ভাল করে। এবার টমেটো কুচি দিয়ে কষাতে থাকুন। মশলা কষানো হলে পোস্ত বাটা, কাজু বাটা, চারমগজ বাটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। এক মিনিট মতো রান্না করার পর পটলগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিন। তারপর তিন মিনিটের জন্য ঢাকা দিন।
এবার ঢাকনা খুলে এক কাপ জল মিশিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিন। গরম মশলা গুঁড়ো আর ঘি ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে দিন। তারপর গ্যাস বন্ধ করে ঢেকে রাখুন কিছুক্ষণ। ব্যস, তৈরি পটলের কোর্মা! গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications