মুখের স্বাদ বদলাতে চাইছেন? রেঁধে ফেলুন পটলের দো পেঁয়াজা!

Posted By:

পটল এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। পটলের নানা স্বাদের পদ আমরা খেয়েছি। আলু-পটলের তরকারি, দই পটল, দুধ পটল, পটলের দোলমা, আরও কত কী! আজ শিখে নেওয়া যাক পটলের একেবারে ভিন্ন স্বাদের একটি পদ পটলের দো পেঁয়াজা। গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে জমিয়ে খাওয়া যাবে মুখরোচক এই পদটি।

Potol Do Pyaza Recipe

পটলের দো পেঁয়াজা তৈরির উপকরণ

৫০০ গ্রাম পটল

২টো মাঝারি সাইজের পেঁয়াজ

১টা পেঁয়াজ বাটা

১টা টমেটো কুচি

আদা বাটা আধা চা চামচ

রসুন বাটা আধা চা চামচ

হলুদ গুঁড়ো আধা চা চামচ

ধনে গুঁড়ো আধা চা চামচ

জিরে গুঁড়ো আধা চা চামচ

লঙ্কা গুঁড়ো এক চামচ

গোটা জিরে ও মৌরি

আরও পড়ুন: আলু-পটলের ঝোল ছেড়ে এবার খান পটলের মালাইকারি! রইল প্রণালী

পটলের দো পেঁয়াজা তৈরির পদ্ধতি

১) পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন ভালো ভাবে। তারপর সবকটা পটল লম্বালম্বি করে দু'টুকরো করে নিন।

২) পেঁয়াজগুলো প্রথমে চার ভাগ করে নিন। তারপর একটা একটা করে পেঁয়াজের খোল ছাড়িয়ে নিন।

৩) কড়াইতে সর্ষে তেল গরম করে গোটা জিরে ও মৌরি ফোড়ন দিন।

৪) ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিন পটল, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো ও নুন। সব উপকরণ ভালো ভাবে ভেজে নিন।

৫) ভাজা ভাজা হলে দিয়ে দিন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবার সব উপকরণ নাড়াচাড়া করে নিন। তারপর পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন।

৬) পাঁচ মিনিট পর ঢাকা খুলে টমেটো কুচি আর খোল ছাড়ানো পেঁয়াজ দিয়ে মিশিয়ে দিন। আবার ঢাকা দিয়ে দিন।

৭) দশ মিনিট পর সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি মিশিয়ে দিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে পটলের দো পেঁয়াজা!

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 8, 2023, 23:20 [IST]
X
Desktop Bottom Promotion