Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাড়িতে বানিয়ে ফেলুন মুখরোচক পটেটো ব্রেড রোল, দেখে নিন রেসিপি
সবজির মধ্যে আলু বেশ জনপ্রিয়। বিশেষত, বাঙালীর বেশিরভাগ পদেই আলুর ব্যবহার হয়ে থাকে। শুধু আলু দিয়েই বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায়। আজ আমরা আপনাদের আলু ও পাউরুটি দিয়ে তৈরি 'পটেটো ব্রেড রোল'-এর রেসিপি বলব, যা বানাতেও বেশি সহজ, আর খেতেও টেস্টি। তাহলে দেখে নিন রেসিপিটি -

পটেটো ব্রেড রোল তৈরির উপকরণ
৪টি সিদ্ধ আলু
স্বাদমতো নুন
২ চামচ ধনেপাতা কুচি
কাঁচা লঙ্কা কুচি
পরিমাণমতো লাল লঙ্কাগুঁড়ো
১/২ চা চামচ গোলমরিচ
১/2 চামচ জিরে গুঁড়ো
সামান্য গরম মশলা গুঁড়ো
১০টি পাউরুটি
পরিমাণমতো তেল
আরও পড়ুন :
পটেটো ব্রেড রোল তৈরির পদ্ধতি
১) সর্বপ্রথমে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে ভাল করে চটকে নিতে হবে।
২) এবার আলুর সঙ্গে ধনে পাতা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোলমরিচ, নুন, লঙ্কা গুঁড়ো, এই সব উপাদান ভাল করে মিশিয়ে নিতে হবে।
৩) পাউরুটির স্লাইসের ধারগুলো কেটে নিয়ে সেগুলোকে হালকা করে জলে ভিজিয়ে নিন। তারপর দুই হাতের মাঝে হালকা চেপে জল ঝরিয়ে নিন।
৪) তারপর আলুর মিশ্রণটি পাউরুটির স্লাইসের মধ্যে পুরে রোলের আকারে গড়তে হবে।
৫) এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করুন। ডুবন্ত তেলে রোলগুলি ভাল করে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেল পটেটো ব্রেড রোল! সসের সাথে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications