Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পেস্তা এবং চকোলেটের মেলবন্ধনে বানিয়ে ফেলুন পেস্তা চকো বরফি! রইল প্রণালী
ভোজন রসিক বাঙালির অন্যতম প্রিয় খাবারের তালিকায় রয়েছে মিষ্টি। দুপুরে ভরপেট খাওয়ার পর কিংবা ব্রেকফাস্টে লুচি-তরকারির সঙ্গে যে কোনও মিষ্টি চাই-ই-চাই। আর সেই মিষ্টি যদি ঘরে বানানো হয়, তা হলে তো কথাই নেই। আজ মিষ্টি প্রিয় বাঙালির জন্য রইল পেস্তা চকো বরফির রেসিপি। খুব কম সময়ে বাড়িতেই তৈরি করতে পারেন। তাহলে দেখে নিন কী ভাবে বানাবেন।

পেস্তা চকো বরফি তৈরির উপকরণ
আধা কাপ গুঁড়ো করা পেস্তা
দেড় কাপ খোয়া ক্ষীর
১/৪ চা চামচ ছোটো এলাচ
পরিমাণমতো ঘি
দেড় টেবিল চামচ কোকো পাউডার
১/৪ কাপ পাউডার চিনি
দুই ফোঁটা রোজ এসেন্স
দুই ফোঁটা ফুড কালার
আরও পড়ুন: চকোলেট বরফি খেয়েছেন কখনও? দেখে নিন বাড়িতেই বানানোর পদ্ধতি
পেস্তা চকো বরফি তৈরির পদ্ধতি
১) মাঝারি আঁচে নন-স্টিক প্যান গরম করে, তাতে পাউডার চিনি আর খোয়া ক্ষীর দিয়ে নাড়তে থাকুন। প্রায় ১৫ মিনিট খোয়া বা মাওয়া রান্না করে নিন। ক্রমাগত নাড়তে থাকবেন।
২) খোয়া রান্না হলে প্লেটে নামিয়ে ঠান্ডা করুন। খোয়ার এই মিশ্রণটি সমান দুই ভাগে ভাগ করুন।
৩) এবার বাটিতে অর্ধেক খোয়া, গুঁড়ো পেস্তা, এলাচ গুঁড়ো, রোজ এসেন্স এবং গ্রিন ফুড কালার নিয়ে ভালো করে মেশান।
৪) আরেকটি পাত্রে বাকি অর্ধেক খোয়া নিন। তাতে কোকো পাউডার দিয়ে
ভালো করে মাখুন।
৫) এর পরে একটি প্লেটে একটু ঘি ব্রাশ করে নিন। এই পেপারের ওপর
পেস্তা-খোয়ার মিশ্রণটি হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। তার ওপর
কোকো-খোয়ার মিশ্রণটি দিয়ে ছড়িয়ে দিন।
৬) এবার বরফির আকারে পিস পিস করে কেটে নিন। স্লাইসগুলি ১৫ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। ব্যস তৈরি হয়ে যাবে পেস্তা চকো বরফি!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications