Pepper Chicken Recipe: শুকনো লঙ্কা ছাড়াই গোলমরিচ দিয়ে চিকেন রান্না করুন, রইল রেসিপি

Posted By:

মাংসের ঝোল কি আর সব দিন খেতে ভালো লাগে? মাঝে মধ্যেই একটু অন্য স্বাদের আইটেম খেতে ইচ্ছা করে। মাংস দিয়েই হাজারো রকমের পদ তৈরি করা যায়। তাই, এ বার স্বাদ বদলাতে রান্না করতেই পারেন গোলমরিচ চিকেন বা পেপার চিকেন। গুঁড়ো লঙ্কার বদলে গোলমরিচ ব্যবহার করুন এই রান্নায়। খুব কম সময়েই তৈরি হয় এই পদ, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। তাহলে জেনে নিন, পেপার চিকেন তৈরির সহজ পদ্ধতি -

Pepper Chicken Recipe

পেপার চিকেন তৈরির উপকরণ

৫০০ গ্রাম মাংস

আদা-রসুন বাটা

১/২ চা চামচ লেমন জেস্ট

২ টেবিল চামচ টক দই ফেটিয়ে রাখবেন

পেঁয়াজ কুচানো

গোলমরিচ গুঁড়ো

কসৌরি মেথি

লেবুর রস

স্বাদ মতো নুন

গরম মশলা গুঁড়ো

গোটা গরম মশলা

আরও পড়ুন: ডিনারে বানিয়ে ফেলুন পালং শাক দিয়ে চিকেন, রইল রেসিপি

পেপার চিকেন তৈরির পদ্ধতি

১) প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিন। গোটা গরম মশলা বাদে সব কয়টি উপকরণ দিয়ে চিকেন ভালো করে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট।

২) কম আঁচে কড়াই বসিয়ে গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে নিন। এবার তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকুন। তেল না থাকায় আঁচ কমিয়েই রান্না করতে হবে।

৩) প্রয়োজনে অল্প আরেকটু জল দিতে পারেন। চিকেন সেদ্ধ হয়ে এলে কুচানো কাঁচালঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিন। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে পেপার চিকেন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion