Peas Cutlet Recipe: নিরামিষ কাটলেট খেতে চান? আজই বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কাটলেট!

Posted By:

মাছ-মাংসের কাটলেট ছাড়া খান না? জানেন কি, নিরামিষেও এমন অনেক ধরনের কাটলেট হয়, যা আমিষের স্বাদকেও হার মানাতে পারে! আজ আপনাদের জন্য রইল কড়াইশুঁটি চিজ কাটলেটের রেসিপি। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই কাটলেট বানানো যায় খুব কম সময়েই, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু! চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। তাহলে জেনে নিন, কীভাবে তৈরি করবেন কড়াইশুঁটির কাটলেট।

Peas Cheese Cutlet Recipe

কড়াইশুঁটির কাটলেট তৈরির উপকরণ

এক কাপ কড়াইশুঁটি

প্রয়োজনমতো চিজ কিউব

১টা সেদ্ধ আলু

কয়েক কোয়া রসুন

কয়েকটা কাঁচা লঙ্কা

আধ টেবিল চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার

৪ টেবিল চামচ ব্রেড ক্রাম্বস

১/৪ টেবিল চামচ জিরে গুঁড়ো

পরিমাণমতো সাদা তেল

স্বাদ অনুযায়ী লবণ

কড়াইশুঁটির কাটলেট তৈরির পদ্ধতি

১) কড়াইতে তেল গরম করে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজুন। তারপর কড়াইশুঁটি, নুন, ড্রাই ম্যাঙ্গো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কয়েক মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিন।

২) কড়াইশুঁটির মিশ্রণ একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিন। এর সঙ্গে সেদ্ধ আলু, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিন।

৩) এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে, তার মধ্যে একটি ছোটো চিজের টুকরো রাখুন। হাতের তালুর সাহায্যে চেপে গোল গোল কাটলেটের আকারে গড়ে নিন।

৪) এবার কড়াইতে তেল গরম করে কাটলেটগুলি ভেজে নিন। দুই দিক যাতে ভালো ভাবে ভাজা হয়। সোনালি বাদামী রঙের হয়ে এলে নামিয়ে নিন।

৫) টমেটো কেচাপ, পুদিনার চাটনি সহযোগে পরিবেশন করুন কড়াইশুঁটির কাটলেট।

[ of 5 - Users]
Story first published: Thursday, March 2, 2023, 14:06 [IST]
X
Desktop Bottom Promotion