Paneer Pasanda Recipe : শীতের রাতে রুটি কিংবা পরোটার সঙ্গে বানিয়ে নিন পনির পসন্দা, রইল প্রণালী

Posted By:

পনির খেতে কম-বেশি সকলেই ভালোবাসেন। বাচ্চা থেকে বুড়ো, সকলের স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী। পনিরের মধ্য়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম, যা শরীরে জন্য জরুরি। পনির দিয়ে এমন সব লোভনীয় রেসিপি বানানো যায়, যা সহজেই টেক্কা দিতে পারে যে কোনও আমিষ পদকেও। আজ শিখে নেওয়া যাক পনির পসন্দা বানানোর সহজ কৌশল।

Paneer Pasanda Recipe

উপকরণ

২৫০ গ্রাম পনির

২টো মাঝারি সাইজের পেঁয়াজ

আদা ও রসুন বাটা

টমেটো বাটা

কাজুবাদাম বাটা

পরিমাণমতো কাঁচা লঙ্কা বাটা

টক দই

হলুদ গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

জিরে গুঁড়ো

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

স্বাদ অনুযায়ী নুন ও চিনি

ধনে পাতা কুচি

ফ্রেশ ক্রিম

আরও পড়ুন : মাছ-মাংসের কাবাব তো অনেক খেলেন, এ বার চেখে দেখুন দই কাবাব

তৈরির পদ্ধতি

১) পনির ছোটো ছোটো চৌকো টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো টুকরো করে কেটে মিক্সিতে ভাল করে পিষে নিন।

২) গ্যাসে কড়াই বসিয়ে পনিরের টুকরোগুলো সেঁকে নিন। তারপর উষ্ণ নুন জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।

৩) কড়াই গরম করে ১ চামচ চিনি দিয়ে ২-৩ মিনিট নাড়তে থাকুন। চিনিটা লালচে হয়ে এলে ওর মধ্যে ১ চামচ জল দিয়ে আরও মিনিট দুয়েক নাড়তে হবে।

৪) এর পর পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

৫) এর পরে সব গুঁড়ো মশলা দিয়ে আরও কিছুক্ষণ সব মশলা কষান।

৬) মশলা থেকে তেল ছেড়ে এলে, জল সমেত পনির দিয়ে ভাল করে নেড়ে ঢেকে রাখুন কিছুক্ষণ।

৭) মিনিট সাতেক পরে ঢাকনা খুলে কাজুবাদাম বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৮) তারপর ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়াচাড়া করে, ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তরকারিটা একটু মাখা মাখা হবে।

৯) পোলাও, রুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা পনির পসন্দা।

[ of 5 - Users]
Story first published: Wednesday, December 14, 2022, 21:15 [IST]
X
Desktop Bottom Promotion