পনির ক্ষীর রেসিপি/ কিভাবে তৈরি করবেন পনিরের পায়েস

Posted By: Lekhaka

পনিরের ক্ষীর উত্তর ভারতের একটি সুপরিচিত মিষ্টান্ন বিশেষ। এটি পনির পায়েস নামেও পরিচিত। পনির, দুধ, কন্ডেন্সড মিল্ক, সুগন্ধি এলাচ এবং শুকনো ফল দিয়ে তৈরি করা হয় এই বিশেষ মিষ্টান্ন। পনির ক্ষীর উত্তর ভারতের প্রতিটি উৎসবে বানানো হয়। এছাড়াও যারা ব্রত পালন করেন, তারাও এই মিষ্টান্ন, আহার হিসাবে গ্রহণ করতে পারেন। কন্ডেন্সড মিল্কের মিষ্টতা, শুকনো ফলের সমাহার এবং পনিরের হালকা নোনতা ভাবের জন্য এই খাবারটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। পনির পায়েস খুব কম সময়ে তৈরি করা যায় এবং খুব বেশি পরিশ্রমও করতে হয় না। পনিরের পায়েস বেশ ঠাণ্ডা অবস্থাতেই খেতে ভালো লাগে। আর যদি চান, নিজের হাতে পনিরের পায়েস তৈরি করে সবাইকে চমকে দিতে, তাহলে নিচে দেওয়া রেসিপি আপনাকে পড়তেই হবে। এছাড়াও ভিডিও দেখতে ভুলবেন না যেন!

পনির ক্ষীর রেসিপি ভিডিও

Paneer kheer recipe
পনির ক্ষীর রেসিপি
পনির ক্ষীর রেসিপি
Prep Time
5 Mins
Cook Time
15M
Total Time
20 Mins

Recipe By: মিনা ভাণ্ডারী

Recipe Type: মিষ্টি

Serves: ২

Ingredients
  • উপাদান

    ঝুরঝুরে পনীর - ১/২ কাপ

    কন্ডেন্সড মিল্ক - ৩/৪ কাপ

    দুধ - ১/২ লিটার

    কিশমিশ - ২-৩ টে সাজানোর জন্য

    কাঠবাদাম কুচি - ১ চা চামচ সাজানোর জন্য

    এলাচ গুঁড়ো - ১ চা চামচ

Red Rice Kanda Poha
How to Prepare
  • ১। একটি প্যান গরম করে তার মধ্যে ঝুরঝুরে পনীর দিতে হবে।

    ২। সঙ্গে সঙ্গেই দুধ যোগ করতে হবে।

    ৩। যাতে ক্ষীর দলা বেঁধে না যায়, তাই ৫-৬ মিনিট সমানে নাড়িয়ে যেতে হবে।

    ৪। এবার কন্ডেন্সড মিল্ক দিয়ে ভাল করে ৩-৪ মিনিট নাড়াতে হবে।

    ৫। এবার এলাচ গুঁড়ো দিতে হবে।

    ৬। এবার কিশমিশ এবং কুঁচিয়ে রাখা কাঠবাদাম দিতে হবে।

    ৭। ভাল করে মিশিয়ে একটি বাটির মধ্যে ঢেলে রাখতে হবে।

    ৮। ওপর থেকে কিশমিশ এবং কুঁচিয়ে রাখা কাঠবাদাম ছড়িয়ে দিতে হবে।

    ৯। এবার ঠান্ডা হতে রেখে দিন।

Instructions
  • ১। ক্ষীরের মধ্যে দুধ মেশানোর পর খুব ভালো করে নেড়ে যেতে হবে, যাতে দলা বেঁধে না যায়।
Nutritional Information
  • পরিবেশনের পরিমাণ - ১/২ কাপ
  • ক্যালরি - ২৮১.৫ ক্যালরি
  • ফ্যাট - ৬.৮ গ্রাম
  • প্রোটিন - ৮ গ্রাম
  • কার্বোহাইড্রেট - ৪৭.৬ গ্রাম
  • সুগার - ৪৩.৭ গ্রাম
  • ফাইবার - ০.২ গ্রাম

ধাপে ধাপে তৈরি করুন পনীর ক্ষীর

১। একটি প্যান গরম করে তার মধ্যে ঝুরঝুরে পনীর দিতে হবে।

২। সঙ্গে সঙ্গেই দুধ যোগ করতে হবে।

৩। যাতে ক্ষীর দলা বেঁধে না যায়, তাই ৫-৬ মিনিট সমানে নাড়িয়ে যেতে হবে।

৪। এবার কন্ডেন্সড মিল্ক দিয়ে ভাল করে ৩-৪ মিনিট নাড়াতে হবে।

৫। এবার এলাচ গুঁড়ো দিতে হবে।

৬। কিছু সময় পরে কিশমিশ এবং কুঁচিয়ে রাখা কাঠবাদাম মেশান।

৭। ভাল করে মিশিয়ে একটি বাটির মধ্যে ঢেলে রাখতে হবে।

৮। ওপর থেকে কিশমিশ এবং কুঁচিয়ে রাখা কাঠবাদাম ছড়িয়ে দিতে হবে।

৯। এবার ঠাণ্ডা হতে রেখে দিন।

[ 5 of 5 - 102 Users]
X
Desktop Bottom Promotion