Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সকালের খিদে মেটান পনির ভুর্জি স্যান্ডউইচ দিয়ে, দেখে নিন রেসিপি
সকালটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। স্কুল, কলেজ, অফিস যাওয়ার তাড়ায় ঠিকমতো ব্রেকফাস্ট করার সময় থাকে না। তাড়াহুড়োয় বেশিরভাগ দিনই ওটস, কর্নফ্লেক্স খেতেই বেরোতে হয়। কিন্তু রোজ রোজ একই খাবার খেতে কারই বা ভাল লাগে বলুন তো! মাঝেমধ্যে একটু অন্যরকম কিছুও তো খেতে মন চায়। তাই এবার মুখের স্বাদ বদল করুন পনির ভুর্জি স্যান্ডউইচ দিয়ে। দেখে নিন রেসিপি।

পনির ভুর্জি স্যান্ডউইচের উপকরণ
২৫০ গ্রাম পনির, ৮-১০ স্লাইস সাদা বা ব্রাউন পাউরুটি, ১ টেবিল চামচ
সাদা তেল, পরিমাণমতো মাখন, আধা চা চামচ গোটা জিরা, ২ চা চামচ আদা
কুচি, ১-২টো কাঁচা লঙ্কা কুচি, ১টি পেঁয়াজ কুচানো, ১টা টমেটো কুচি,
স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো,
সামান্য গরম মশলা পাউডার, ১ টেবিল চামচ ধনে পাতা কুচানো।
পনির ভুর্জি বানানোর পদ্ধতি
পনির গ্রেট করে নিন। ফ্রাইং প্যানে তেল ও মাখন গরম করে গোটা জিরে
ফোড়ন দিন। জিরে একটু নাড়াচাড়া করে আদা কুচি দিয়ে এক মিনিট মতো
ভাজুন। আদার কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিন।
পেঁয়াজের হালকা রং পরিবর্তন হলে টমেটো কুচি দিয়ে দিন। সামান্য নুন
দিয়ে টমেটো ভেজে নিন।
টমেটো একটু নরম হলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিন। সমস্ত উপকরণ মিনিট তিনেক ভেজে নিয়ে, প্যানে গ্রেট করা পনির দিয়ে দিন। সমস্ত উপকরণ ভালভাবে মেশান। কম আঁচে ২-৩ মিনিট মতো রান্না করে নামিয়ে নিন। ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল পনির ভুর্জি!
স্যান্ডউইচ বানানোর পদ্ধতি
পাউরুটিতে প্রথমে মাখন লাগিয়ে নিন। এর পর কিছুটা পনির ভুর্জি চামচের
সাহায্যে পাউরুটির উপর সমানভাবে ছড়িয়ে দিন। আরেকটি পাউরুটির স্লাইস
এর উপরে চাপা দিন। স্যান্ডউইচগুলির উপরে মাখন লাগিয়ে এপিঠ ওপিঠ ভাল
ভাবে সেঁকে নিন। গ্রিন চাটনি এবং টমেটো কেচাপ সহযোগে পরিবেশন করুন
পনির ভুর্জি স্যান্ডউইচ!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications